সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

প্লেনের ভেতর সাপ, ২ ঘণ্টা দেরিতে ছাড়লো ফ্লাইট

প্লেনের ভেতর সাপ থাকার কারণে ভার্জিন অস্ট্রেলিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইট দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ জুন), তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় বুধবার।

পরিবেশ

প্লেনের ভেতর সাপ থাকার কারণে ভার্জিন অস্ট্রেলিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইট দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ জুন), তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় বুধবার।

এদিন ফ্লাইট ভিএ৩৩৭ মেলবোর্ন থেকে ব্রিসবেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু যাত্রী ওঠার সময় প্লেনের কার্গো হোল্ডে একটি সবুজ রঙের সাপ দেখতে পান পেশাদার সাপ ধরার বিশেষজ্ঞ মার্ক পেলে। প্রায় ৬০ সেন্টিমিটার (২ ফুট) দৈর্ঘ্যের সাপটি প্রথমে বিষধর মনে হলেও পরে নিশ্চিত হওয়া যায় এটি একটি নিরাপদ 'গ্রিন ট্রি স্নেক'।

আরও পড়ুন>>

পেলে বলেন, আলো কম থাকায় শুরুতে মনে হয়েছিল বিষধর। দেখতে ভয়ংকর লাগছিল। তবে ধরার পর বুঝি এটি ক্ষতিকর নয়।

তিনি জানান, সাপটি কার্গো হোল্ডের একপাশে আংশিক লুকানো ছিল এবং যে কোনো সময় প্লেনের ভেতরের অংশে ঢুকে যেতে পারতো। সে কারণে তিনি বিমানকর্মী ও একজন প্রকৌশলীকে সতর্ক করে বলেন, সাপটি না ধরতে পারলে পুরো প্লেন খালি করে প্লেনের কিছু অংশ খুলে ফেলা লাগতো।

'ভাগ্য ভালো, আমি প্রথম চেষ্টাতেই ধরতে পেরেছি। না হলে হয়তো এখনো একটা বোয়িং ৭৩৭ প্লেনের ভেতর খুঁজে বেড়াতে হতো,' বলেন তিনি।

ভার্জিন অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনার কারণে ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে।

পেলে ধারণা করছেন, সাপটি আগের ব্রিসবেন-মেলবোর্ন ফ্লাইটে কোনো যাত্রীর ব্যাগে করে এসেছিল এবং পরে পালিয়ে যায়।

তবে কোয়ারেন্টাইন নীতির কারণে সাপটি আবার বনে ছেড়ে দেওয়া সম্ভব নয়। সংরক্ষিত প্রজাতির এই সাপকে মেলবোর্নের এক পশু চিকিৎসকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি এটি লাইসেন্সপ্রাপ্ত সাপ পালনকারীর কাছে পুনর্বাসনের ব্যবস্থা করবেন।

সূত্র: এপি, ইউএনবিকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()