সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৬%বাতাস ৬ কিমি/ঘ

মানুষের কামড়ে সাপের মৃত্যু!

সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে, এমন খবর প্রায়ই শোনা যায়। কিন্তু মানুষের কামড়ে সাপ মারা গেছে, এমন ঘটনা অবশ্যই বিরল। সম্প্রতি এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে ভারতের বিহার রাজ্যে। সেখানে সাপকে কামড় দিয়ে মেরে ফেলেছেন এক যুবক।

সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে, এমন খবর প্রায়ই শোনা যায়। কিন্তু মানুষের কামড়ে সাপ মারা গেছে, এমন ঘটনা অবশ্যই বিরল। সম্প্রতি এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে ভারতের বিহার রাজ্যে। সেখানে সাপকে কামড় দিয়ে মেরে ফেলেছেন এক যুবক।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, ওই ব্যক্তির নাম সন্তোষ লোহার। ৩৫ বছর বয়সী এ যুবক পেশায় রেলওয়ে কর্মী।

আরও পড়ুন>>

সারাদিনের খাটাখাটনি শেষে গত মঙ্গলবার রাতে ঘুমানোর জন্য তৈরি হচ্ছিলেন তিনি। এমন সময় হঠাৎ একটি সাপ কামড় দেয় তাকে। সঙ্গে সঙ্গে সাপটিকে ধরে পাল্টা কামড় দেন সন্তোষ।

ওই এলাকায় কুসংস্কার প্রচলিত রয়েছে যে, সাপকে পাল্টা কামড় দিলে বিষ সাপের দেহে ফিরে যায়। সেই বিশ্বাস থেকেই সাপটিকে দু'বার কামড় দেন সন্তোষ। তার কামড়ে এতটাই জোর ছিল যে, তাৎক্ষণিকভাবে মারা যায় সাপটি।

তবে কপাল ভালো যুবকের। সাপ মারা গেলেও বেঁচে গেছেন তিনি।

সাপ কামড়ানোর পর সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান সন্তোষকে। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন তিনি। তবে তাকে কী ধরনের সাপে কামড়েছিল, তা জানা যায়নি। কেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)