সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে কুটি মিয়া মোল্যা (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

পরিবেশ

নড়াইলের লোহাগড়ায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে কুটি মিয়া মোল্যা (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুটি মিয়া মোল্যা পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ঘুমের মধ্যে তাকে বিষধর সাপে কামড় দিলে তিনি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

এরপর শনিবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কুটি মিয়ার স্বজনরা তাকে মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী জাকির মাস্টার জানান, সাপের কামড়ে নিহত কুটি মিয়া মোল্যা লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত তেজন মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং তার স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

হাফিজুল নিলু/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()