সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার টাকায়

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৭৩ হাজার ৫০০ টাকায়।

মৎস্য

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৭৩ হাজার ৫০০ টাকায়।

রোববার (৫ জুলাই) সকালে দৌলতদিয়া মাছ বাজারের মো. হালিমের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার কেজি দরে বিশাল আকৃতির এ মাছটি কিনে নেয় দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

জানা গেছে, রোববার ভোরে জেলে জমির হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির এ কাতল মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে এনে দেখেন মাছটির ওজন ৩৫ কেজি। বিশাল মাছ একনজর দেখতে ভিড় করেন উৎসুক ও স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, 'সকালে উন্মুক্ত নিলামে ৩৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৭০ হাজার টাকায় কিনেছেন। এরপর দেশের বিভিন্নস্থানে মোবাইলে যোগাযোগ করে খুলনায় এক জার্মান প্রবাসীর কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। একইসঙ্গে ওই প্রবাসীর কাছে এক কেজি ৮শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ কেজি ৪ হাজার ১০০ টাকায় কিনে ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৭৪০ টাকায় বিক্রি করেছেন।

রুবেলুর রহমান/কেজে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()