সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

গরুর হাটের জন্য সড়ক বন্ধ, লাঠি হাতে পাহারায় চেয়ারম্যানের লোকজন!

মুন্সিগঞ্জে সদরের গুরুত্বপূর্ণ মুক্তারপুর-বিনোদপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ করে গরুর হাটের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এতে পথটি দিয়ে চলাচলকারীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হচ্ছে। এ নিয়ে কেউ কথা বলতে গেলে লাঠি হাতে তেড়ে আসছেন হাটের স্বেচ্ছাসেবকরা।

মুন্সিগঞ্জে সদরের গুরুত্বপূর্ণ মুক্তারপুর-বিনোদপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ করে গরুর হাটের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এতে পথটি দিয়ে চলাচলকারীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হচ্ছে। এ নিয়ে কেউ কথা বলতে গেলে লাঠি হাতে তেড়ে আসছেন হাটের স্বেচ্ছাসেবকরা।

রোববার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মুক্তারপুর সেতু সংলগ্ন তিতাস গ্যাস কার্যালয় এলাকায় দেখা যায়, হাটের স্বেচ্ছাসেবকরা হাতে লাঠি। তারা ঢাকা-মুক্তারপুর-টংগিবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। সিমেন্টের বস্তা ও বাঁশ দিয়ে সড়কটি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলে গালিগালাজ ও লাঠি হাতে তেড়ে আসছেন স্বেচ্ছাসেবকরা।

সদর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর মুক্তারপুর গরুর হাটটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকায় ইজারা নেন পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল মতিন। হাট কমিটির পাশাপাশি চেয়ারম্যানের লোকজনও স্বেচ্ছাসেবক হিসেবে সড়কটিতে অবস্থান নিয়ে প্রভাব বিস্তার করছেন।

অটোরিকশার যাত্রী সুমিত সরকার বলেন, 'পঞ্চসার ইউনিয়ন পরিষদের অদূরে তিতাস গ্যাস কার্যালয়ের সামনে কয়েকজন যুবক আমাকে বহনকারী অটোরিকশাটি আটকে দেয়। জানতে চাইলে তারা নিজেদের গরুর হাটের লোক বলে জানান। তাদের প্রত্যেকের হাতে বাঁশি ও লাঠি ছিল। একইসময় আমার মতো আরও ৫-৭টি গাড়ি তারা এই পথ থেকে ফিরিয়ে দেয়।'

মুুন্সিগঞ্জগামী আরেক যাত্রী সাথি আক্তার বলেন, 'যতটুকু জায়গা নিয়ে হাট বসানোর কথা তার চেয়ে বেশি এলাকা নিয়ে হাট বসানো হয়েছে। এরপর আবার তাদের সুবিধার জন্য সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। কতটা ক্ষমতাবান হলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব করা সম্ভব!'

স্থানীয় আশরাফ আলী বলেন, 'স্বেচ্ছাসেবক হিসেবে যারা আছেন তাদের কারও কারও কাছে স্টিলের সুইচ লাঠি দেখেছি। তারা বলছেন, চেয়ারম্যান নাকি এ নির্দেশনা দিয়েছেন।'

জানতে চাইলে মুক্তারপুর পশুর হাটের ইজারাদার আব্দুল মতিন বলেন, 'আমরা কোনো সড়ক বন্ধ করিনি। সড়ক যাতে সচল থাকে সে ব্যবস্থা করেছি। দরকার হলে দেখে যান।'

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, 'হাটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি হাটে গিয়েছিলাম শুধু গরু কিনতে। আমি কাউকে সড়ক বন্ধ করতে বলিনি। কেউ যদি আমার নাম বলে থাকে তার বিচার হবে।'

মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান বলেন, কাউকে সড়ক বন্ধ করে হাট বসানোর নির্দেশনা দেওয়া হয়নি। মানুষের সঙ্গে খারাপ আচরণ ও সড়ক বন্ধ করে হাটের কার্যক্রম পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে।'

আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ওজন কমানোর ওষুধে বদলাচ্ছে মার্কিন বাজার, চাহিদা বাড়ছে মুরগি আর অল্প পরিমাণ ভালো গরুর মাংসে

কোব্যাংকের অর্থনীতিবিদ ব্রায়ান আর্নেস্ট বলছেন, যুক্তরাষ্ট্রের প্রতি চার পরিবারের একটিতে জিএলপি-১ ওষুধ সেবনকারী আছেন; তাঁরা আমিষবহুল মুরগি আর ছোট পরিমাণের ভালো মানের গরুর মাংস বেশি কিনছেন।

মিশিগান এজি টুডে৩১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

বন্যার আগেই সহায়তা: দক্ষিণ সুদানে এফএও ও ডব্লিউএফপিকে ২১ লাখ পাউন্ড দিল যুক্তরাজ্য

এল নিনোর সম্ভাব্য বন্যা ও খরার আগে জঙ্গলেই, ইউনিটি ও আপার নাইলে আগাম সতর্কতা, নগদ সহায়তা, জীবিকা সুরক্ষা ও ত্রাণসামগ্রী মজুতে এই অর্থ খরচ হবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত।

ডব্লিউএফপি৩১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

যুক্তরাষ্ট্রের ৫০০-র বেশি কাউন্টিতে বড় পশুর চিকিৎসকের সংকট

মন্টানায় এক তথ্যচিত্রের প্রদর্শনীতে পশুচিকিৎসকেরা বলেছেন, শিক্ষাঋণ, চেম্বার খোলার খরচ আর দিনরাত জরুরি ডাকের চাপে নতুন চিকিৎসকেরা গ্রামে যেতে চান না; একজন বাড়তি চিকিৎসকেই বদলেছে একটি ক্লিনিকের চিত্র।

নর্দার্ন এজি নেটওয়ার্ক৩১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)