সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

ইঁদুরের খাঁচায় মিললো বিরল প্রজাতির গন্ধগোকুল

মাদারীপুরে ইঁদুর ধরার খাঁচায় মিললো বিরল প্রজাতির প্রাণী একটি গন্ধগোকুল। খবর পেয়ে স্থানীয়রা সেটি দেখার জন্য ছুটে আসেন।

পরিবেশ

মাদারীপুরে ইঁদুর ধরার খাঁচায় মিললো বিরল প্রজাতির প্রাণী একটি গন্ধগোকুল। খবর পেয়ে স্থানীয়রা সেটি দেখার জন্য ছুটে আসেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মাদারীপুরের বন বিভাগ খবর পেয়ে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে আসেন।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকায় এটিকে আটক করেন স্থানীয় কৃষক মনির তালুকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকার কৃষক মনির তালুকদার তার বাড়ির পাশে একটি বাগানে ইঁদুর মারার জন্য খাঁচা পেতে রাখেন। রাতে বাগানে গেলে তিনি দেখতে পান একটি বিরল প্রজাতির প্রাণী খাঁচায় আটকে আছে। পরে তিনি খাঁচাটি বাড়িতে নিয়ে এসে প্রাণীটি অন্য একটি বড় খাঁচায় সংরক্ষণ করেন। এ ধরনের প্রাণীর খবর পেয়ে আশপাশের লোকজন এক নজর দেখার জন্য মনির তালুকদারের বাড়িতে ভিড় করেন। বুধবার দুপুরে খবর পেয়ে মাদারীপুর বন বিভাগ থেকে লোক এসে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে যান।

মাদারীপুরের বন বিভাগ অফিসের বাগান মালী মো. হুমায়ুন কবির বলেন, এক সময় গন্ধগোকুল প্রাণী অনেক দেখা যেতো। তবে এখন আর দেখা যায় না। খবর পেয়ে আমরা প্রাণীটি নিয়ে এসেছি। পরে এটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()