সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ঝটপট রাঁধুন লোভনীয় স্বাদের শসা-চিংড়ি

গরমের দিনে ভারী ঝোল-ঝাল নয়, অনেকেই চান হালকা কিন্তু স্বাদে ভরপুর কিছু একটা। এমন সময়ে রান্নাঘরে খুব বেশি সময় না দিয়েও তৈরি করা যায় দারুণ একটি পদ শসা-চিংড়ি। টাটকা শসার মচমচে সতেজতা আর চিংড়ির লোভনীয় স্বাদ মিলিয়ে এটি হতে পারে ভাত বা পোলাওয়ের চমৎকার সঙ্গী। মজাদার এই পদটি অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পার

মৎস্য

গরমের দিনে ভারী ঝোল-ঝাল নয়, অনেকেই চান হালকা কিন্তু স্বাদে ভরপুর কিছু একটা। এমন সময়ে রান্নাঘরে খুব বেশি সময় না দিয়েও তৈরি করা যায় দারুণ একটি পদ শসা-চিংড়ি। টাটকা শসার মচমচে সতেজতা আর চিংড়ির লোভনীয় স্বাদ মিলিয়ে এটি হতে পারে ভাত বা পোলাওয়ের চমৎকার সঙ্গী। মজাদার এই পদটি অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পারিবারিক খাবারের টেবিলেও এনে দেবে ভিন্ন স্বাদ। রইলো রেসিপি-

প্রথমেই চিংড়ি কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। অন্যদিকে শসার সবুজ আবরণ ও ভেতরের বিচির অংশ ফেলে লম্বা করে কেটে ধুয়ে নিন। এবার একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন। এরপর তাতে হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, চিংড়ি দিয়ে কয়েক মিনিট ভাজুন। ভাজা হলে তাতে আদাবাটা, রসুনবাটা দিন। প্রয়োজনে অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।

চিংড়ি কষানো হয়ে গেলে তাতে শসার টুকরা দিয়ে নাড়ুন। কিছুক্ষণ কষানোর পর তাতে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে এলে তাতে টমেটোর টুকরা দিন। সবশেষে ধনেপাতা, কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের শসা-চিংড়ি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()