সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

রাজশাহীতে পরিযায়ী পাখি শিকার করায় কারাদণ্ড

রাজশাহীতে পরিযায়ী পাখি শিকার করার লিটন হোসেন নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি শ্রীরামপুর এলাকার মৃত তাজি মণ্ডলের ছেলে।

পরিবেশ

রাজশাহীতে পরিযায়ী পাখি শিকার করার লিটন হোসেন নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি শ্রীরামপুর এলাকার মৃত তাজি মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী বনবিভাগের বন্যপ্রাণী পরিদর্শক ও নৌপুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার থেকে চারটি মৃত পাখি পাওয়া যায়। পরে আদালত তাকে কারাদণ্ডের নির্দেশ দেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশিক জামান আদালত পরিচালনা করেন।

বনবিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, আটক লিটনের কাছে চারটি মৃত পাতি তিলিহাঁস ও প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা রাজশাহীর পদ্মার চরে প্রায়ই অভিযান চালাই। প্রতিনিয়ত সেখানে পরিযায়ী পাখির মরদেহ পাই। সরকার তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করায় একজন তথ্য দেন যে, সোমবার সন্ধ্যায় বিষ টোপ দেওয়া হয়েছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিসহ লিটনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনকে জানালে তারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশিক জামান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিটনকে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

সাখাওয়াত হোসেন/এএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()