সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৭%বাতাস ৭ কিমি/ঘ

বান্দরবানে জালে আটকে যাওয়া বিশাল অজগর উদ্ধার

বান্দরবানের আলীকদমে সবজি ক্ষেতের জালে আটকে যাওয়া একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

বান্দরবানের আলীকদমে সবজি ক্ষেতের জালে আটকে যাওয়া একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নয়াপাড়া ইউপির আব্বাস কারবারি পাড়া এলাকার সবজি ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকল সাড়ে ১০টার দিকে ক্ষেতে কাজ করতে যান কৃষকরা। সেখানে সবজি ক্ষেত রক্ষায় দেওয়া জালে জড়ানো অবস্থায় অন্তত সাত ফুট লম্বা একটি অজগর সাপ দেখতে পেয়ে লামা বনবিভাগে খবর দেন তারা। পরে বন বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। লামা বন বিভাগীয় কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। অজগরটি সুস্থ আছে। এটিকে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

পরিবেশ

মাটি থেকে ভারী ধাতু টানে ঝাল মরিচ, তবু ফলে থাকে নিরাপদ মাত্রায়: কেনটাকির গবেষণা

কেনটাকি স্টেট বিশ্ববিদ্যালয়ের মাঠ পরীক্ষায় দেখা গেছে, জর্জিয়া ফ্লেম জাতের ঝাল মরিচ মাটি থেকে ক্যাডমিয়াম, নিকেল, তামা ও দস্তা শুষে নিলেও ফলে ধাতুর মাত্রা ছিল অনুমোদিত সীমার নিচে।

Farms.com৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

নোনা মাটির শ্যামনগরে আঙিনায় পুকুর কেটে বৃষ্টির পানি, ১২ পদ্ধতিতে সবজি ফলাচ্ছেন নারীরা

সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রশিক্ষণ নিয়ে দিপীকা রাণীরা মাচা, বেড, মালচিং, বস্তা, ভার্টিক্যাল টাওয়ার আর ড্রিপ সেচে সবজি চাষ করছেন; সঙ্গে জৈব সার, জৈব বালাইনাশক আর আলোর ফাঁদ।

বার্তা২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছায়াতেও ফলে, বাঁচে ১০-১২ বছর: শফিক বিপ্লবের বন্য নয়ন মরিচের আট হাজার চারা

উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুর রহমান বন থেকে সংগ্রহ করা এক জাতের বন্য মরিচের চারা ছাদবাগানি ও আঙিনার চাষিদের কাছে পাঠাচ্ছেন; তবে ফলন ও আয়ুর দাবি এখনো তাঁর নিজের পর্যবেক্ষণ।

জাগো নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)