সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৯%বাতাস ৬ কিমি/ঘ

সুনামগঞ্জে শীতকালীন সবজির ভালো ফলনেও কৃষকের মুখ মলিন

মাছ আর ধানের জেলা সুনামগঞ্জ। বছরের শুষ্ক মৌসুমে একবার বোরো ফসল আর বর্ষায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন এ জেলার মানুষ। এরই মধ্যে বিভিন্ন বাজার ভরে গেছে শীতকালীন সবজিতে। এসব সবজি কিনতে ভিড় করছেন ক্রেতারাও। তবে দাম কম হওয়ায় মলিন কৃষকের মুখ।

মাছ আর ধানের জেলা সুনামগঞ্জ। বছরের শুষ্ক মৌসুমে একবার বোরো ফসল আর বর্ষায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন এ জেলার মানুষ। এরই মধ্যে বিভিন্ন বাজার ভরে গেছে শীতকালীন সবজিতে। এসব সবজি কিনতে ভিড় করছেন ক্রেতারাও। তবে দাম কম হওয়ায় মলিন কৃষকের মুখ।

কৃষকরা জানান, সুনামগঞ্জে শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। বন্যা পরবর্তী এমন ফলন পেয়ে খুশি কৃষকরা। এরই মধ্যে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা, পটল, বেগুন, শসা, ঝিঙে, করলা, লালশাকসহ নানা রকমের সবজি দিয়ে ভরে গেছে বাজার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় ১২ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে।

ভোর হতেই সুনামগঞ্জ পৌর শহরের সবচেয়ে বড় সবজির বাজারে ছোট-বড় নৌকায় সবজি নিয়ে আসছেন কৃষকরা। প্রতিদিন এ বাজারে ৭ লাখ টাকার সবজি বিক্রি হচ্ছে। তবে আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষকরা। তাদের মুখে হতাশার ছাপ বিরাজ করছে। এদিকে কমদামে সবজি কিনতে পেয়ে খুশি ক্রেতারা।

কৃষক আজম আলী বলেন, বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপর ঋণ নিয়ে সবজি চাষ করেছি। সেই সবজির ভালো ফলনও হয়েছে। আশা করেছি বন্যার ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে পারবো। কিন্তু বাজারে সবজির দাম কম থাকায় দুশ্চিন্তায় পড়েছি।

কৃষক শমসের আলী বলেন, 'মুলা চাষ করেছি। ভালো ফলন হয়েছে। তবে বাজারে মুলার দাম একবারেই কম। তাই কিছুটা হতাশ।'

কৃষক নূরে আলম বলেন, 'লাউ, টমেটো ও শসার চাষ করেছি। ফলন ভালো। তবে দাম কম।'

হাদিস মিয়া বলেন, 'নৌকাভর্তি করে ফুলকপি, বাঁধাকপি, মুলা এনেছি। এ বছর সবজির ফলন ভালো হলেও দাম একবারে কম।'

আরেক চাষি রাজু মিয়া বলেন, 'বাজারে সবজি এনেছি ঠিকই। কিন্তু দাম কম। সবজির ভালো ফলন হয়েও লাভ নেই। দাম পাচ্ছি না।'

ক্রেতা জুবায়ের আহমদ বলেন, গত সপ্তাহে সুনামগঞ্জের সবজির বাজারে দাম বেশি ছিল। তবে শীতকালীন সবজি বাজারে আসতেই দাম কমে গেছে। কম দামে সবজি কিনতে পেরে আমি খুশি।'

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জাগো নিউজকেবলেন, সুনামগঞ্জে এবার সবজির ভালো ফলন হয়েছে। আমরা কৃষকদের পাশে থেকে উৎসাহ দিচ্ছি। এরই মধ্যে তারা বাজারে শীতকালীন সবজি তুলতে শুরু করেছে।

লিপসন আহমেদ/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ন্যানো ফিসফিড উদ্ভাবনে পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ হোসেন খান

ন্যানো প্রযুক্তিতে মাছের খাবারের ভিটামিন ও খনিজ ছোট করে অপচয় ও পানিদূষণ কমানোর এই উদ্ভাবনে ১ নভেম্বর পেটেন্ট অনুমোদন দিয়েছে বাংলাদেশ পেটেন্ট অফিস।

চ্যানেল আই অনলাইন৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

চিলমারীর গাতিরঘাটে ব্রহ্মপুত্রের মাছের হাট, মাছ কম আর ডিজেলের খরচে চাপে জেলে

কুড়িগ্রামের চিলমারীতে দিনে দুই দফা বসা ছোট মাছের হাটে প্রায় ১৫০ নৌকা ভেড়ে; জেলেদের দাবি এটি প্রায় ২০০ বছরের পুরোনো, তবে নদীতে মাছ কমেছে, বেড়েছে খরচ।

প্রথম আলো৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ট্রলারের সোনার প্রযুক্তিতে কমছে মাছের মজুদ, ব্যবহার দুই বছর স্থগিতের আদেশ

সামুদ্রিক মৎস্য জরিপ প্রতিবেদন বলছে, সোনার প্রযুক্তি ট্রলারের আহরণ বাড়ালেও ইলিশসহ মাছের মজুদ কমাচ্ছে; মন্ত্রণালয় বাণিজ্যিক ট্রলারে এর ব্যবহার দুই বছরের জন্য স্থগিত করেছে।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)