সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

বন্যপ্রাণী পারাপারের ফ্লাইওভার

বাংলাদেশের রাজশাহীতে জন্ম নেওয়া বিশ্ব পর্যটক তানভীর অপু বর্তমানে বসবাস করছেন শান্তির দেশ ফিনল্যান্ডে। গত বছরের জুলাই পর্যন্ত তিনি বিশ্বের ৯০৫টি শহর ভ্রমণ করেছেন। মাঝে মাঝে আসেন নিজের মাতৃভূমিতে।

বাংলাদেশের রাজশাহীতে জন্ম নেওয়া বিশ্ব পর্যটক তানভীর অপু বর্তমানে বসবাস করছেন শান্তির দেশ ফিনল্যান্ডে। গত বছরের জুলাই পর্যন্ত তিনি বিশ্বের ৯০৫টি শহর ভ্রমণ করেছেন। মাঝে মাঝে আসেন নিজের মাতৃভূমিতে।

বিশ্ব ভ্রমণের পর তিনি বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন। গত ২৯ জুন তিনি দুটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে। সঙ্গে বিবরণীও যুক্ত করেছেন।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'রাস্তার ওপর দিয়ে এভাবে পশু পারাপারের ফ্লাইওভার করে দেওয়া থাকে ফিনল্যান্ডে। উন্নত বিশ্বের দেশগুলোতে একই রকম পদ্ধতি করে দেওয়া থাকে।'

অপু লিখেছেন, 'হাজার বছর ধরে বনের পশুরা পার হচ্ছে। হঠাৎ করে সভ্য মানুষগুলো বনের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে। তখন পশুর পারাপারের জন্য পদ্ধতিটা তারা বুদ্ধি করে করেছে। যেটা আসলে প্রতিটা দেশেরই থাকা উচিত।'

তানভীর অপুর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। কেউ কেউ অস্ট্রেলিয়ার কথাও উল্লেখ করেছেন। সাইদুল সায়েদ নামের একজন লিখেছেন, 'কক্সবাজার ট্রেন রুটেও এরকমটা করা হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের হাতির জন্য।'

এ ছাড়া আহমেদ জিহাদ খান লিখেছেন, 'অনেক দেশে বনের কিছু অংশে ওভারপাস বা ফ্লাইওভার করে। ভারতে বনের ওপর দিয়ে ফ্লাইওভার করেছে।'

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)