সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ১০ কিমি/ঘ

র‌্যাব সদর দপ্তরের পরিত্যক্ত জমিতে খামার

রাজধানীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) হেডকোয়ার্টারের পরিত্যক্ত জমিতে গড়ে তোলা হয়েছে সমন্বিত খামার। এক সময়ের পরিবেশ দূষণের ক্ষেত্রটি এখন হয়ে উঠেছে পরিবেশসম্মত কৃষি খামারের উদাহরণ।

রাজধানীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) হেডকোয়ার্টারের পরিত্যক্ত জমিতে গড়ে তোলা হয়েছে সমন্বিত খামার। এক সময়ের পরিবেশ দূষণের ক্ষেত্রটি এখন হয়ে উঠেছে পরিবেশসম্মত কৃষি খামারের উদাহরণ।

রাজধানীর হযরত শাহজালাল আর্ন্তজাতিক এয়ারপোর্টের পাশে ১৫ বিঘা জমির উপর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেডকোয়ার্টার। দাপ্তরিক ভবনগুলির বাইরে পুরো জমিই ছিলো পতিত। পরিত্যক্ত নর্দমা আর আর্বজনায় পূর্ণ এলাকাটি ছিলো পরিবেশ দূষণের একটি ক্ষেত্র। এখানেই পরিবেশ সুরক্ষা আর কৃষির স্বপ্ন রচনার উদ্যোগ এক সামরিক কর্মকর্তার।

ঢাকার র‌্যাব সদর দপ্তরের প্রশাসনের পরিচালক উইং কমান্ডার মোফাজ্জল হোসেন বলেন, পরিত্যক্ত জায়গাকে কীভাবে কাজে লাগানো যায়। একদিকে যেমন ফল উৎপন্ন হচ্ছে অন্যদিকে পরিবেশ বাঁচাচ্ছে। উৎপাদিত হচ্ছে বিষক্রিয়া মুক্ত এবং ফরমালিনমুক্ত ফল।

তিন বছর টানা পরিচর্যা আর একের পর এক কৃষি উদ্যোগে এখন এটি এক সমন্বিত খামার। পরিত্যক্ত নর্দমাটি খনন করে গড়ে তোলা হয়েছে লেক। সেখানে চাষ করা হয়েছে নানা রকমের মাছ, পালন করা হচ্ছে হাঁস। লেকের পাড়ে ফলবাগান, কবুতরের খামার এবং সবজির চাষ যোগ হয়েছে পর্যায়ক্রমে। সবকিছুতেই অনুসরণ করা হচ্ছে শতভাগ জৈব পদ্ধতি।

ঢাকার র‌্যাব সদর দপ্তরের প্রশাসনের পরিচালক উইং কমান্ডার মোফাজ্জল হোসেন আরো বলেন, আমি শুধু গোবর আর জৈব সার ব্যবহার করি। এ সার তৈরিতে গাছের পাতা পচানো, মাছের নাড়ি-ভুড়ি, গরুর রক্ত এগুলো দিয়ে আমি সার তৈরি করি। আর এ সারই গাছে ব্যবহার করছি।

খামারকে ঘিরে চারদিকে গড়ে তোলা হয়েছে র‌্যাব সদর দপ্তরের ক্যান্টিনসহ সৌন্দর্যবর্ধনের আরো কিছু স্থাপনা। উদ্দেশ্য এক হাজার চারশত কর্মীর কর্ম পরিবেশকে সুন্দর করে তোলা, সে সঙ্গে বিষমুক্ত সবজি ও ফলের প্রাপ্তি।

খামার সর্ম্পকে একজন র‌্যাব সদস্য বলেন, আমরা নিজেরা নিজেদের উৎপাদিত তাজা ফল খাচ্ছি।

ঢাকার র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, আমরাও বিভিন্ন কাজের মাঝে আসি এবং দেখি।

কোলাহল ও যান্ত্রিকতার শহরে এমন উদ্যোগ অনেকের কাছে অনুসরনীয়।

উইং কমান্ডার মোফাজ্জল হোসেন আরো বলেন, প্রত্যেকের সার্মথ্য অনুযায়ী আমরা যদি গাছ লাগাই জৈব সার দিয়ে গাছ লাগাই এবং ফল উৎপাদন করে নিজেরা খাই এবং অন্যকে খাওয়াই তাহলে দেশ বাঁচবে এবং দেশের মানুষ উপকৃত হবে। আমরা আর নানা রকম রোগব্যাধিতে আক্রান্ত হবো না।

শুধু উৎপাদনশীল কৃষিই নয়, এ খামারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের তাগিদও আছে বলে জানান ওই কৃষিপ্রেমী র‍্যাব কর্মকর্তা।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ছাদকৃষি

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

ছাদকৃষির প্রসার ও ভিনদেশি নানা প্রজাতির ফলের চারায় জমে উঠেছে এবারের জাতীয় বৃক্ষমেলা| তবে চড়া দামে কেনা চারার মান নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া| তারা বলছেন, নার্সারিগুলো চারা উৎপাদনে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন|

শাইখ সিরাজ২৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()