সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

হাসপাতালের তৃতীয় তলায় ঘুরে বেড়াচ্ছে গাভি, ছবি ভাইরাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ভেতরে একটি গাভি ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের নজরে এসেছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লাইভস্টক

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ভেতরে একটি গাভি ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের নজরে এসেছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৫ মে) রাতে 'ময়মনসিংহ রিসাইকেল বিন' নামের একটি ফেসবুক গ্রুপে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি ছবিটি পোস্ট করেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‌'ময়মনসিংহ হাসপাতালের ভেতরে শিশু সার্জারি বিভাগে গরু চলাচল করে। দেখার কি কেউ নেই? পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি সিসি ক্যামেরা চেক দিয়েন ১৫ মে রাত ১০টার দিকে।'

ভাইরাল ছবিতে দেখা যায়, হাসপাতালের তৃতীয় তলার শিশু সার্জারি বিভাগের সামনে একটি কালো-সাদা রঙের গাভি বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। পাশে রোগী বহনের ট্রলি ও সামনে রোগীদের উপস্থিতিও দেখা যায়।

পোস্টের মন্তব্যে 'এভিয়ারি ফার্ম ময়মনসিংহ' নামের একটি আইডি থেকে দাবি করা হয়, গরুটি হাসপাতালের পশ্চিম পাশের ময়লার স্তূপে ঘোরাফেরা করে এবং আশপাশের এলাকায় নিয়মিত দেখা যায়। মন্তব্যে আরও বলা হয়, গরুর মালিককে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ গুদাম কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, 'কুকুর-বিড়াল দৌড়ে ঢুকে যায়, এটা এক রকম। কিন্তু এত বড় গরু হাসপাতালে ঢুকে ঘুরে বেড়াবে, এটা মেনে নেওয়া যায় না। নিরাপত্তাকর্মীরা কেন বিষয়টি দেখেনি, তা খতিয়ে দেখা হবে। অফিসে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()