সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

ফরিদপুরে মিষ্টিকুমড়ার বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

ফরিদপুরের পদ্মার বুকজুড়ে বিস্তীর্ণ পতিত জমিতে মিষ্টিকুমড়ার বাম্পার ফলন হয়েছে। কয়েক বছর আগেও যেখানে ফসল ফলানো ছিল অসম্ভব ব্যাপার, সেখানে পতিত জমি ব্যবহার উপযোগী করে ফসল ফলাচ্ছেন চরাঞ্চলের চাষিরা। কয়েক বছর ধরে বেলে মাটিতে কুমড়া চাষ করে সফল তারা।

শাকসবজি

ফরিদপুরের পদ্মার বুকজুড়ে বিস্তীর্ণ পতিত জমিতে মিষ্টিকুমড়ার বাম্পার ফলন হয়েছে। কয়েক বছর আগেও যেখানে ফসল ফলানো ছিল অসম্ভব ব্যাপার, সেখানে পতিত জমি ব্যবহার উপযোগী করে ফসল ফলাচ্ছেন চরাঞ্চলের চাষিরা। কয়েক বছর ধরে বেলে মাটিতে কুমড়া চাষ করে সফল তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর অন্তত ৫০ কোটি টাকার বেশি মূল্যের মিষ্টিকুমড়া উৎপাদন হয়েছে জেলার ৯টি উপজেলায়। ক্ষেত থেকে কুমড়া কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারিরা আসছেন সেখানে। এছাড়া আশপাশের বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে মিষ্টিকুমড়া। এবছর কুমড়ার বাম্পার ফলন এবং দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। প্রতি কেজি মিষ্টিকুমড়া ক্ষেতেই পাইকারি দরে ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

চাষি হাসান শেখ বলেন, প্রতি বিঘা জমিতে মিষ্টিকুমড়া আবাদে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। আর বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকায়। আমরা গাড়িতে করে বিক্রি করি। কেউ মণ হিসেবেও বিক্রি করে আবার ক্ষেত ধরেও বিক্রি করে দেয়। এক হাজার ৫০০ টাকার কুমড়ার বীজ আর অল্প কিছু সারের খরচ লাগে। কুমড়ার ফলন এবং বিক্রি ভালো হচ্ছে।

কুমড়া ব্যাপারি মো. আলমগীর হোসেন বলেন, চরাঞ্চলে এবার মিষ্টিকুমড়ার বাম্পার ফলন হয়েছে। আমরা মধুখালী থেকে কিনতে এসেছি। ক্ষেত থেকে সরাসরি কুমড়া কিনে ট্রাকে করে বিভিন্ন জেলায় সীমিত লাভে বিক্রি করছি। প্রতি মণ মিষ্টিকুমড়া ৭০০ থেকে ৮০০ টাকা দরে কিনছি।

ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফরিদপুরে এ বছর কুমড়ার চাষাবাদ হয়েছে ৮৫০ হেক্টর জমিতে। জেলায় এ বছর ৫০ কোটি টাকারও বেশি দামের কুমড়া বাজারজাতকরণ হবে বলে আশা চাষিদের।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে অনাবাদি জমি চাষের উপযোগী করে তুলেছেন চরাঞ্চলের চাষিরা। এছাড়া পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ অঞ্চলের চাষিরা লাভবান হচ্ছেন।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার জাগো নিউজকে বলেন, ফরিদপুরে অপার সম্ভাবনাময় সবজি মিষ্টিকুমড়া। চরাঞ্চলের পতিত জমি ছাড়াও পুরো জেলায় এ বছর ৫০ কোটি টাকারও বেশি দামের কুমড়া বাজারজাতকরণ হতে পারে।

এন কে বি নয়ন/এমকেআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()
ফরিদপুরে মিষ্টিকুমড়ার বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি | দা এগ্রো নিউজ