সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস ৫ কিমি/ঘ

বাম্পার ফলনেও শ্রমিক সংকটে ম্লান কৃষকের হাসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। নতুন ধান ঘরে তুলতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। তবে ফলন ভালো হলেও শ্রমিক সংকট এবং অধিক মজুরির কারণে ধান তোলা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। অতিরিক্ত অর্থ দিয়েও মিলছে না শ্রমিক। এতে কৃষকের হাসি অনেকটাই ম্লান হয়ে গেছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। নতুন ধান ঘরে তুলতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। তবে ফলন ভালো হলেও শ্রমিক সংকট এবং অধিক মজুরির কারণে ধান তোলা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। অতিরিক্ত অর্থ দিয়েও মিলছে না শ্রমিক। এতে কৃষকের হাসি অনেকটাই ম্লান হয়ে গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রূপগঞ্জে এবার বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৪০০ হেক্টর। তবে আবাদ হয়েছে ৫ হাজার ৫০ হেক্টর। উপজেলায় এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। এতে উৎসাহ-উদ্দীপনা নিয়ে নতুন ধান ঘরে তুলতে মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলা থেকে রূপগঞ্জ আসা মৌসুমি শ্রমিকরা দৈনিক মজুরি কিংবা চুক্তিতে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন। প্রতিবছর এই সময় রূপগঞ্জের ভুলতা, গাউছিয়াসহ বিভিন্ন জায়গায় শ্রম বেচাকেনার হাট বেশ জমে ওঠে। তবে চলতি বছর উপজেলার শ্রমহাটে পর্যাপ্ত শ্রমিক না পেয়ে অনেকে নরসিংদীর মাধবদী শ্রমবাজার থেকে শ্রমিক সংগ্রহ করছেন।

কৃষকরা বলছেন, শ্রমিক সংকট থাকলে মজুরি বাড়ে বিদ্যুৎ গতিতে। সংকটকালে একজন কৃষি শ্রমিকের দৈনিক মজুরি ১০০০ থেকে ১২০০ টাকা হয়। তবে শ্রমিকের সহজলভ্যতা বাড়লে তা ৫০০ থেকে ৭০০ টাকায় নেমে আসে। বর্তমানে একযোগে কৃষকের ঘরে ঘরে ধান কাটা-মাড়াই শুরু হওয়ার কারণে শ্রমিক চাহিদা বেড়ে গেছে। চলতি বোরো মৌসুমে উপজেলায় পর্যাপ্ত শ্রমিক ঘাটতি থাকায় ও মজুরি বেশি হওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা এবং লাভ-লোকসানের হিসাব মিলছে না কৃষকের।

উপজেলার তারাব পৌরসভার বংশীনগর এলাকায় গিয়ে দেখা যায়, বেসরকারি চাকরিজীবী ইন্দ্রজিত বিশ্বাস শ্রমিক সংকট ও মজুরি বেশি হওয়ায় ছুটির দিনে ছেলে ও ছেলের বউকে সঙ্গে নিয়ে নিজের জমির কাটা ধান ঘরে তুলছেন।

তিনি বলেন, দুইদিন আগে এক হাজার টাকা দৈনিক মজুরিতে দুইজনকে দিয়ে ধানগুলো কাটিয়েছি। ধান ঘরে তোলার জন্য দুইদিন ধরে শ্রমিক খুঁজে পাচ্ছি না। তাই ছেলে ও ছেলের বউকে সঙ্গে নিয়ে ধান ঘরে তুলছি।

মুড়াপাড়া ইউনিয়নের গজারভিটা এলাকার কৃষক আবুল হোসেন ব্যাপারী বলেন, এখন মাঠ ভরা পাকা ধান। চারদিকে শ্রমিকের এত চাহিদা যে বেশি মজুরিতেও শ্রমিক পাওয়া যায় না। গতকাল এক হাজার টাকা করে মজুরি দিয়ে চারজনকে দিয়ে ধান কাটিয়েছি। আজ অন্য জায়গায় মজুরি বেশি পাওয়ায় ক্ষেতে ধান রেখেই চলে গেছে। এখন নিজের পরিবারের লোকজন নিয়ে এগুলো মাড়াই করে বাড়ি নিতে হবে।

তিনি বলেন, শ্রমিকের যে দাম, নরসিংদীর মাদবদী বাজারে গিয়ে ঘুরে এসেছি। চড়া দাম দিয়ে শ্রমিক আনলে ফসল আবাদ করে লাভের মুখ দেখা যাবে না।

উপজেলার হাউলিপাড়া এলাকার কৃষক শফিউল্লা বলেন, এবার ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধান আবাদ করতে বিঘাপ্রতি খরচ হয়েছে ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকা। বিঘাপ্রতি ধানের ফলন ২০-২২ মণ হবে বলে আশা করা হচ্ছে। তবে ধান কেটে ঘরে তোলার শ্রমিকের মজুরি বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেলে তেমন লাভ হবে না। শেষপর্যন্ত শ্রমিক সংকটে ধান মাঠে নষ্ট হয়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ থেকে শ্রম বিক্রি করতে আসা তোফাজ্জল হোসেন বলেন, চলতি বোরো মৌসুমে সারাদেশে একযোগে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। এসময় শ্রমিকের চাহিদা বেশি থাকে, মজুরিও পাওয়া যায় ভালো। তাই তো একটু বাড়তি আয়ের আশায় রূপগঞ্জে ধানের কাজ করতে চলে আসি।

রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফাতেহা নূর জাগো নিউজকে বলেন, রূপগঞ্জে এবার প্রায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান আবাদ হয়েছে। ধানের ফলনও বেশ ভালোই হয়েছে। এরইমধ্যে উপজেলায় বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ প্রায় বেশির ভাগ শেষ হয়েছে। তবে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে বৃষ্টিপাতের শঙ্কায় কৃষকরা তাড়াহুড়ো করে ধান ঘরে তোলার চেষ্টায় কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষণিক সেবা দেওয়া হয়েছে। কৃষি অফিস থেকে এখানকার ৩৫০ জনকে উফসি এবং ৫০০ জনকে হাইব্রিড ধানের বীজ সরবরাহ করা হয়েছে। ধানের ফলন বেশ ভালোই হয়েছে। আশা করা যায়, কৃষকরা যথাসময়ে তাদের ফসল ঘরে তুলতে পারবে।

এমআরআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

মৎস্য

ট্রলারের সোনার প্রযুক্তিতে কমছে মাছের মজুদ, ব্যবহার দুই বছর স্থগিতের আদেশ

সামুদ্রিক মৎস্য জরিপ প্রতিবেদন বলছে, সোনার প্রযুক্তি ট্রলারের আহরণ বাড়ালেও ইলিশসহ মাছের মজুদ কমাচ্ছে; মন্ত্রণালয় বাণিজ্যিক ট্রলারে এর ব্যবহার দুই বছরের জন্য স্থগিত করেছে।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

তৃণভূমির আগুনের ঝুঁকি মাপার নতুন সূচক তৈরি করছেন কানসাসের গবেষক

বাতাস, তাপমাত্রা, ঘাসের শুকনো ভাব, জ্বালানির আর্দ্রতা ও খরা মিলিয়ে সূচকটি জানাবে আগুন কত সহজে ছড়াতে পারে, যাতে র‍্যাঞ্চাররা নিরাপদে আগুন দিতে পারেন।

Farms.com৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

ছয় জলবায়ু-স্বাস্থ্য পদক্ষেপে বছরে ১৫ লাখ ৬০ হাজার মৃত্যু এড়ানো সম্ভব: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদনে তাপ-স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থায় সবচেয়ে বেশি লাভের হিসাব মিলেছে: প্রতি ১ ডলারে আনুমানিক ৮৩৫ ডলার।

ডাউন টু আর্থ৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)