সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

যশোরে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ১২০০ বিঘা বোরো ক্ষেত

যশোরের মণিরামপুরে বিল হরিণার বেড়িবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে আবাদকৃত প্রায় ১২০০ বিঘা বোরো ক্ষেত। একইসঙ্গে প্লাবিত হয়েছে মাছের ঘের। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ বাঁধ ভেঙে যায়। বেড়িবাঁধ সংস্কারে কয়েকশ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।

মৎস্য

যশোরের মণিরামপুরে বিল হরিণার বেড়িবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে আবাদকৃত প্রায় ১২০০ বিঘা বোরো ক্ষেত। একইসঙ্গে প্লাবিত হয়েছে মাছের ঘের। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ বাঁধ ভেঙে যায়। বেড়িবাঁধ সংস্কারে কয়েকশ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।

জানা যায়, শনিবার ভোর ৪টার দিকে আকস্মিক হরিণা খালের ২০-২৫ হাত বাঁধ ভেঙ্গে যায়। খবর পেয়ে স্থানীয়রা এলাকায় মাইকিং করে নিজেদের উদ্যোগে শনিবার দিনভর চেষ্টা করে বাঁধ বেধে পানি আটকাতে ব্যর্থ হন। এতে সেখানে কোমর সমান পানি জমেছে। পরদিনও চলছে একই চেষ্টা করা হয়। তবু পানির স্রোত থামেনি।

স্থানীয়রা বলছেন, খালের পাড় ভেঙ্গে অন্তত ১২০০ বিঘা বোরো আবাদে পানি ঢুকে পড়েছে। সকালে এলাকায় মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী এসে বাঁশ খুঁটি দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করেন। পানির স্রোতের গতি বেশি হওয়ায় দিনভর চেষ্টায়ও বাঁধ দিতে ব্যর্থ হন তারা। এতে ৯০০-১০০০ বিঘা বোরো আবাদ এখন কোমর পানিতে তলিয়ে আছে। রাতে পানি ঢুকে কোন পর্যন্ত তলিয়ে যায় সেটা নিয়ে এলাকার সবাই চিন্তিত। বিমল নামে এক মাছ চাষির ঘের প্লাবিত হয়ে অন্তত কোটি টাকার মাছ ভেসে গেছে।

কৃষক অসীম রায় বলেন, 'জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুমে ধানচাষ করতে পারি না। এখন পানি কমায় ধান চাষ করেছি তাও জলের নিচে চলে গেলো। এখন আমরা কীভাবে সংসার চালাবো সেটাই বুঝে উঠতে পারছি না।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, বিলের ভাঙন অংশ পরিদর্শন করেছি। বাঁধ নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে পর্যায়ক্রমে তাদের আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
মৎস্য

পদ্মা-মেঘনার ইলিশ কেন এত সুস্বাদু: রহস্য মাছে নয়, তার খাবারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মোহনার প্ল্যাঙ্কটনে চর্বি জমেই স্বাদ তৈরি হয়; দেশের ইলিশের মাত্র ২ শতাংশ সরাসরি পদ্মার, বড় ও সুস্বাদু ইলিশের বেশির ভাগ আসে মেঘনার অববাহিকা থেকে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

হাতিয়ায় জালে ২৮০ কেজির শাপলাপাতা মাছ, সংরক্ষিত প্রজাতি বিক্রি হলো ৯০ হাজার টাকায়

বন্য প্রাণী আইনে শিকার ও বিক্রি নিষিদ্ধ হলেও মেঘনায় ধরা পড়া সাত মণ ওজনের মাছটি চেয়ারম্যানঘাটে কেটে টুকরা করে বিক্রি হয়েছে; জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ নয়, তবে বন আইনে বিপন্ন প্রজাতি।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()