সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আরফান মুন্সি (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

পরিবেশ

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আরফান মুন্সি (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) দিনগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আরফান উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামের মো. হাতেম মুন্সীর ছেলে।

স্থানীয়, পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আরফান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যদের ডেকে তোলে। এসময় তার শরীরে তীব্র ব্যথা ও জ্বালা শুরু হয়। রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হসনাত-দুদুমিয়া জাগো নিউজকে বলেন, ওই কিশোরকে ঘুমের মধ্যে বিষধর সাপে কামড় দেয়। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জাগো নিউজকে বলেন, রোগীর সঙ্গে আসা তার স্বজনরা জানান, তাকে ঘুমের মধ্যে সাপে কামড়িয়েছে। তবে রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()