সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

২০০ টাকার পান এখন ৫৫ টাকা

পিরোজপুরে পানের ভালো ফলন হলেও তীব্র শীতের কারণে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। শীত ও কুয়াশার প্রভাবে লতা থেকে ঝরে পড়া ও বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে পান। এতে ব্যাপক ক্ষতির মুখে

পিরোজপুরে পানের ভালো ফলন হলেও তীব্র শীতের কারণে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। শীত ও কুয়াশার প্রভাবে লতা থেকে ঝরে পড়া ও বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে পান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। বছর শেষে এ সময়ই কিছুটা লাভের মুখ দেখেন চাষিরা। কিন্তু অব্যাহত শীত ও কুয়াশার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পান চাষি সমির বলেন, ‘শীত ও কুয়াশায় পান পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আবার পছলা পোকাসহ বিভিন্ন আক্রমণে নষ্ট হচ্ছে পান। এভাবে চলতে থাকলে লাভ তো দূরের কথা, আসল টাকাই আসবে না।’

সদর উপজেলার রানীপুর গ্রামের পান চাষি উত্তম দাস বলেন, ‘বর্তমানে পানের বাজার মূল্য পোন প্রতি ১৫০-২০০ টাকা হলেও ঝরা পান বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়। আগের মতোই পানের বরজে পলিথিনের ছাউনি দিলেও কোনো কাজ হচ্ছে না। সমস্যার কথা কৃষি অফিসে জানালেও কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’

পিরোজপুর খামার বাড়ির উপ-পরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর বলেন, ‘জেলায় এ বছর ৯৬৮ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। এ বছর শীত বেশি থাকায় পান পাতা ঝরে যাচ্ছে। তবে আমরা সহযোগিতা নিয়ে চাষিদের পাশে সব সময় থাকার চেষ্টা করি।’

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)