সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৭২%বাতাস ৬ কিমি/ঘ

প্রতি পিস লাউ ৭০ টাকা, ফারুকের মুখে হাসি

বছরের ৬ মাস ৪৮ শতাংশ জমিতে লাভজনক সবজি লাউ চাষ করতে খরচ হয় ২০ হাজার টাকা। সেই লাউ বিক্রি করা হচ্ছে দেড় থেকে ২ লাখ টাকা। লাউ বিক্রি করে সংসার পরিচালনা ও সন্তানদের লেখাপড়া চলছে। স

বছরের ৬ মাস ৪৮ শতাংশ জমিতে লাভজনক সবজি লাউ চাষ করতে খরচ হয় ২০ হাজার টাকা। সেই লাউ বিক্রি করা হচ্ছে দেড় থেকে ২ লাখ টাকা। লাউ বিক্রি করে সংসার পরিচালনা ও সন্তানদের লেখাপড়া চলছে। সব মিলিয়ে লাউ বিক্রি করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। বলছি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাই নগর গ্রামের মো. ফারুকের কথা। তার দেখাদেখি গ্রামের অনেক কৃষক লাউ চাষ শুরু করেছেন। ফলে বাড়ছে লাউ চাষির সংখ্যা।

সরেজমিনে জানা যায়, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কানাই নগর গ্রামের কৃষক মো. ফারুক (৪০)। তিনি গত ৫ বছর আগে ১৮ শতাংশ জমিতে বছরের আশ্বিন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত লাউ চাষ শুরু করেন। প্রথম বছরই সফলতা পেয়েছেন। পরের বছর থেকে বড় পরিসরে লাউ চাষ শুরু করেন। বর্তমানে ৪৮ শতাংশ জমিতে লাউ চাষ করছেন। এতে বছরের ৬ মাসে ২০ হাজার টাকা খরচ হয়। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। বছরে সেই লাউ বিক্রি হচ্ছে দেড় থেকে ২ লাখ টাকা। বাকি ৬ মাস ধান চাষ করেন।

মো. ফারুক জানান, লাউ বিক্রির টাকা দিয়ে ৩ সন্তানের লেখাপড়ার খরচসহ সংসার ভালোভাবে পরিচালনা করছেন। কয়েকটি গরু কিনেছেন। কয়েক শতাংশ জমিও কিনেছেন। এ সবজি চাষ করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন।

ফারুকের ছোট ছেলে আলম জানায়, সে এ বছর দশম শ্রেণিতে পড়ছে। পড়াশোনার পাশাপাশি লাউ ক্ষেতে পরিচর্যাসহ নানা কাজ করছে। ফলে কোনো শ্রমিকের প্রয়োজন হয় না। এতে তার বাবার টাকা বেঁচে যায়।

স্থানীয় কৃষক মো. আলাউদ্দিন মিয়া জানান, গত কয়েক বছর ধরে ফারুক লাউ চাষ করে অনেক টাকা লাভ করেছে। তার ঘর-বাড়ি ও চলাফেরায় অনেক পরিবর্তন হয়েছে। তা দেখে গ্রামের অনেক চাষি এখন লাউ চাষ করছেন। অনেকেই সফল হচ্ছেন।

স্থানীয় লাউ চাষি মো. সেলিম (৪৫) জানান, তিনি ফারুকের দেখাদেখি ১৮ হাজার টাকা খরচ করে ৪৪ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শে সঠিকভাবে ক্ষেতে সার-ওষুধ দিয়েছেন। ক্ষেতে অনেক লাউ হয়েছে। এ পর্যন্ত ১ লাখ টাকার লাউ বিক্রি করেছেন। যে লাউ আছে তাতে আরও ১ লাখ টাকা বিক্রি করতে পারবেন।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ জাগো নিউজকে বলেন, ‘আমরা কৃষি বিভাগ সব কৃষককে প্রশিক্ষণ ও সঠিক পরামর্শ দিয়ে সাবলম্বী করার চেষ্টা করছি। ফলে অনেক কৃষক আমাদের দিক-নির্দেশনা ও সঠিক পরামর্শে সাবলম্বী হয়েছে।’

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বনবেগুনের শিকড়ে জোড় কলম: কমলগঞ্জের গ্রাফটিং প্রযুক্তির টমেটো চারা যাচ্ছে সারা দেশে

মৌলভীবাজারের কমলগঞ্জে বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে টমেটোর চারা জোড়া দেওয়ার গ্রাফটিং প্রযুক্তিতে মৌসুমে ৬৫ থেকে ৭০ লাখ চারা তৈরি হচ্ছে; রোগ ও ভারী বৃষ্টি সহনশীল এসব চারায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন।

এগ্রিকেয়ার২৪২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

শাক খেতে চায় না শিশু? কলা মিশিয়ে বানান নরম পালং শাকের প্যানকেক

পালং শাক, পাকা কলা, আটা, ডিম ও দুধ দিয়ে কম আঁচে সেঁকা নরম প্যানকেক শিশুর নাশতায় সবুজ শাক যোগ করার সহজ উপায়; এক বছরের কম বয়সী শিশুর জন্য লবণ-চিনি লাগে না।

বাংলা ট্রিবিউন২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমন আর শীতের সবজিতে একসঙ্গে চাহিদা, মেহেরপুরে ডিএপি-টিএসপি পাচ্ছেন না কৃষক

মেহেরপুরে আমন ও শীতকালীন সবজিতে ডিএপি-টিএসপির প্রয়োজন প্রায় ৩,৬৫৬ টন, সেপ্টেম্বরে বরাদ্দ এসেছে ২ হাজার ১৯৭ টন; ডিলারের লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকেরা।

প্রথম আলো২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)