সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

৪ দিনে ভারতে গেল ৩৩ মেট্রিক টন ইলিশ

২২ দিন নিষেধাজ্ঞা শেষে গত বুধবার (২৭ অক্টোবর) থেকে বেনাপোল বন্দর দিয়ে সচল হয় ভারতে ইলিশ রপ্তানি বাণিজ্য। শনিবার (৩০ অক্টোবর) পর্যন্ত (৪ দিন) বন্দরটি দিয়ে ৩৩ মেট্রিক টন ইলিশ রপ্ত

২২ দিন নিষেধাজ্ঞা শেষে গত বুধবার (২৭ অক্টোবর) থেকে বেনাপোল বন্দর দিয়ে সচল হয় ভারতে ইলিশ রপ্তানি বাণিজ্য। শনিবার (৩০ অক্টোবর) পর্যন্ত (৪ দিন) বন্দরটি দিয়ে ৩৩ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।এ বাণিজ্য চলবে আগামী ০৫ নভেম্বর পর্যন্ত।

শনিবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস।

গত ০৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের জন্য ইলিশ ধরা ও বিক্রি বন্ধের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। ফলে ভারতে ইলিশ রপ্তানিও বন্ধ ছিল।

ইলিশ রপ্তানিকারক সততা ফিসের স্বত্বাধিকারী সাহাদুর রহমান খোকন জানান, তিনি ৪০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি পেয়েছিলেন। এ বছর দেশের নদী ও সাগরে ইলিশ কম ধরা পড়ায় ও রপ্তানির সময় কম থাকায় ৪০ মেট্রিক টনের মধ্যে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি করতে পেরেছিলেন। এবং সরকার নতুন করে আবারও ১০ দিনের জন্য ইলিশ রপ্তানির সময় বাড়িয়েছে। ফলে তিনি বাকি ১৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করতে পেরেছে।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান-নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, ভারতে ইলিশ রপ্তানির নির্দেশনাপত্র তারা হাতে পেয়েছেন। রপ্তানিকারকরা অবশিষ্ট ইলিশ রপ্তানি শুরু করেছেন। গত চার দিনে ইলিশ রপ্তানিকারকরা ৩৩ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছেন। এছাড়া ভারতে এ পর্যন্ত মোট ইলিশ রপ্তানি হয়েছে ১ হাজার ১৪১ মেট্রিক টন। যা এখনো ইলিশ রপ্তানি বাকি রয়েছে ৩ হাজার ৫১১ মেট্রিক টন। এবং (৫ নভেম্বরের) মধ্যে বাকি ইলিশ ভারতে রপ্তানি শেষ করতে হবে।

জানা গেছে, ইলিশ উৎপাদন সংকটের জন্য দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও সরকার ভারতে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে এবছর ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। যা নির্দেশনা ছিল চলতি মাসের ১০ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে। কিন্তু ইলিশের প্রজনন রক্ষায় ইলিশ ধরা বন্ধের নির্দেশনায় হঠাৎ করে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যায়। এবং প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান ভারতে রপ্তানি করা হচ্ছে।

বাংলা নিউজ ২৪সূত্র

বিশ্ব

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

কীটনাশকের মাত্রা বেশি, ভারতে এক ব্যাচ জিরার গুঁড়া প্রত্যাহার; ঘরে ভেজাল চেনার ৩ পরীক্ষা

গোয়ার একটি রিসোর্ট থেকে নেওয়া এভারেস্ট ব্র্যান্ডের জিরার গুঁড়ার একটি ব্যাচে সীমার বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ায় তা বাজার থেকে তুলে নিতে বলেছে ভারতের খাদ্য নিয়ন্ত্রক এফএসএসএআই; সংস্থাটির নির্দেশিকায় আছে ঘরে ভেজাল চেনার সহজ উপায়।

এই সময়৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

ক্যানসারের চিকিৎসায় তত্ত্বাবধানে ব্যায়াম: কোলন ক্যানসারে ৮ বছরে বেঁচে ৯০%, না করলে ৮৩%

নিয়ন্ত্রিত এক গবেষণায় তিন বছর প্রশিক্ষকের তত্ত্বাবধানে ব্যায়াম করা কোলন ক্যানসার রোগীদের রোগ ফেরার ঝুঁকি কম ছিল; যুক্তরাষ্ট্রের পিটসবার্গে এ কর্মসূচি স্বাস্থ্যবিমায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলা ট্রিবিউন৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরের শুরুতেই চিলিকায় পরিযায়ী পাখি, কলামিস্ট দেখছেন জলবায়ুর সংকেত

ডাউন টু আর্থে রঞ্জন পান্ডা লিখেছেন, ওডিশার চিলিকা হ্রদে শীতের পাখির আগাম আগমনকে উষ্ণ ও অনিশ্চিত হয়ে ওঠা হ্রদ ও আর্কটিকের পরিবর্তনের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, আর জেলেদের পর্যবেক্ষণে যুক্ত করতে হবে।

ডাউন টু আর্থ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)