সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

দুই দফায় ভারতে ১২২৭ টন ইলিশ রপ্তানি

এবার ভারতে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির কথা থাকলেও দুই দফায় মোট এক হাজার ২২৭ দশমিক পাঁচ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। সেই হিসেবে তিন হাজার ৩৭২ দশমিক পাঁচ মেট্রিক টন ইল

এবার ভারতে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির কথা থাকলেও দুই দফায় মোট এক হাজার ২২৭ দশমিক পাঁচ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। সেই হিসেবে তিন হাজার ৩৭২ দশমিক পাঁচ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপূজার আগে বাণিজ্য মন্ত্রণালয় ১১৫ প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে মোট চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। প্রথমে ২২ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যে রপ্তানির অনুমতি দেওয়া হলেও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, পরিবহন, বিক্রি ও বাজারজাত নিষিদ্ধ ঘোষণা করায় ৩ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি হয় মাত্র এক হাজার ১৩৭ মেট্রিক টন।

এরপর ২৬ অক্টোবর ভারতে ইলিশ রপ্তানির সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পর ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মাত্র ৯০ দশমিক পাঁচ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা গেছে।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, দ্বিতীয় দফায় ২৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) পর্যন্ত ভারতে ৯০ দশমিক ৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। এর আগে, প্রথম দফায় গিয়েছিল এক হাজার ১৩৭ মেট্রিক টন ইলিশ। সরকারি হিসেবে তিন হাজার ৩৭২ দশমিক পাঁচ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা যায়নি।

ইলিশ রপ্তানিকারক বিশ্বাস ট্রেডার্সের মালিক নূরুল আমিন বিশ্বাস বলেন, এবার ভারতে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার কথা ছিল। কিন্তু বাজারে ইলিশ সংকট ও মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় অনেকে ইলিশ রপ্তানি করতে পারেনি। এবার অতিরিক্ত অনুমতি দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

দেশে উৎপাদন ঘাটতি থাকায় ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে সরকার। পরবর্তীতে ২০১৯ সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে।

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

জবির ৬০০ শিক্ষার্থীর জরিপ: ৮৪.৬% সময়মতো ঘুমান না, ৭৬% পর্যাপ্ত খান না

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের জরিপে ৬০০ শিক্ষার্থীর মাত্র ৭ জন রাত ১২টার আগে ঘুমাতে যান, তিন বেলা নিয়মিত খান মাত্র ১৬ শতাংশ; বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক বলছেন, এতে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়ে।

ডেইলি বাংলাদেশ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফল

মধুপুরের ঝড়ে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা, ৬০ গ্রামের ৭০০ কৃষকের কলা-পেঁপে মাটিতে

এ সপ্তাহের মাত্র ১০ মিনিটের আকস্মিক ঝড়ে টাঙ্গাইলের মধুপুরের চার ইউনিয়নে প্রায় ৭০০ কৃষকের কলা, পেঁপেসহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে; কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা।

দৈনিক বাংলা৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)