ফসলহেমন্তেও তিস্তার ভাঙন, কাঁচা আমন কেটে গরুকে খাওয়াচ্ছেন কৃষক
লালমনিরহাটের হাতিবান্ধা ও রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে এক সপ্তাহে ২৭ পরিবারের ঘরবাড়ি বিলীন, উঠতি আমনসহ অন্তত ৫০ একর ফসলি জমি নদীতে; জমি হারানোর আগে সাড়ে ১৭ বিঘার কাঁচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন কৃষকেরা।





