পরিবেশ‘হেডম্যান-কারবারিদের বন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, উজাড়ের নয়’
হেডম্যান-কারবারিদের বন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, বন উজাড়ের দায়িত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লা থোয়াই হ্রী। তিনি বলেছেন, গাছপালা কমে যাওয়ার ফলে পাহাড়ের ঝিরি-ঝর্ণা শুকিয়ে গেছে।












