ফলগাছে গাছে লিচুর মুকুল, রেকর্ড ফলনের আশা চাষিদের
লিচুর মুকুল সুগন্ধি ছড়াচ্ছে চারদিক। থোকায় থোকায় হলুদ রঙের মুকুলে গাছগুলো ছেয়ে গেছে। 'লিচু রাজ্য' হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদীতে এবার রেকর্ড পরিমাণ লিচু উৎপাদনের আশা করছেন চাষি ও বাগান মালিকরা। সারাদেশে কমবেশি লিচু চাষ হলেও এখানকার লিচুর রয়েছে আলাদা কদর।












