সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

নাটোরে পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশ

নাটোরে রোববার থেকে তরমুজ কেজি হিসেবে বিক্রি নয়, পিস হিসেবে বিক্রির নির্দেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ফল

নাটোরে রোববার থেকে তরমুজ কেজি হিসেবে বিক্রি নয়, পিস হিসেবে বিক্রির নির্দেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে বাজার তদারকি অভিযান থেকে এ নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

এসময় তিনি বলেন, রোববার (১৭ মার্চ) থেকে কোনো ব্যাবসায়ী কেজি হিসেবে তরমুজ বিক্রি করতে পারবেন না। কেজি হিসেবে তরমুজ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। গতবছর জেলা প্রশাসন অভিযান চালিয়ে সকল মৌসুমি ফল ব্যবসায়ীকে কেজি হিসেবে তরমুজ বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবারও ব্যবসায়ীরা জমি থেকে পিস হিসেবে তরমুজ কিনে এনে বাজারে তা কেজি হিসেবে বিক্রি করছেন। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন।

এদিকে বাজার তদারকি অভিযানে শহরের নিচাবাজারের দুটি ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন বিপণীবিতান মালিককে সঠিক মূল্য প্রদর্শন এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পরামর্শ দেওয়া হয়।

রেজাউল করিম রেজা/এনআইবি/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

পুকুরপাড়ের মাচায় হলুদ-কালো তরমুজ: সোনারগাঁয়ে এক লাখ খরচে চার লাখ লাভের আশা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গৌরবরদী গ্রামের কৃষক রমজান আলী সাত বিঘা জমিতে মাচা তৈরি করে অসময়ের কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন; পুকুরে মাছ আর পাড়ে করলা-লাউ চাষ মিলিয়ে মাসে গড়ে প্রায় ৫০ হাজার টাকা আয় তাঁর।

কৃষি সময়২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

তাপপ্রবাহ-খরায় ফ্রান্সের ওয়াইন উৎপাদন ৭০ বছরের সর্বনিম্নের পথে, বোর্দোয় উঠছে আঙুরবাগান

ফরাসি কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে ২০২৬ সালে টানা তৃতীয় বছর উৎপাদন কমছে; বারগান্ডিতে স্বাভাবিকের অর্ধেক ফলন, ১৪ আগস্টে ইতিহাসের আগাম আঙুর সংগ্রহ, আর চাহিদা কমায় হেক্টরপ্রতি ৪ হাজার ইউরো সহায়তায় বাগান তুলে ফেলছেন চাষিরা।

অর্থসূচক২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

সেপ্টেম্বরেও গাছে আম: সাপাহারের ৭৫ বিঘার বাগানে গৌরমতি-কাটিমনে ৬৩ লাখ টাকার আশা

নওগাঁর সাপাহারে সোহেল রানার বরেন্দ্র এগ্রো বাগানে ১,৮০০ গৌরমতি ও ১,৭০০ কাটিমন গাছে অসময়ের আম ঝুলছে; মণপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()