সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

‘ছোট সাইজের তরমুজ ৪০০ টাকা হয় কী করে?’

চাঁদপুরে সরবরাহ থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। শহরের চৌধুরী ঘাট এলাকায় আকারভেদে প্রতিপিস তরমুজ কিনতে হচ্ছে ৩০০-৭০০ টাকায়। বাড়তি দামে তরমুজ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

ফল

চাঁদপুরে সরবরাহ থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। শহরের চৌধুরী ঘাট এলাকায় আকারভেদে প্রতিপিস তরমুজ কিনতে হচ্ছে ৩০০-৭০০ টাকায়। বাড়তি দামে তরমুজ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুন হাওলাদার বলেন, রমজানের শুরু থেকে কিছু তরমুজ বাজারে আসা শুরু করে। তবে এখন প্রচুর তরমুজ আসা শুরু হয়েছে। এখন তরমুজের প্রচুর চাহিদা, তাই দামও বেশি।

তিনি আরও বলেন, এখনো তরমুজের পুরোপুরি মৌসুম শুরু হয়নি। যে কারণে কিছুটা অপরিপক্ক। ছোট তরমুজ প্রতি ১০০ পিস ৩০-৪০ হাজার, মাঝারি ৫০- ৫৫ হাজার এবং বড় সাইজের তরমুজ ৬০-৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

রেলওয়ে কোর্টস্টেশন এলাকায় তরমুজ কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, 'তরমুজের দামে ডাকাতি ছাড়া কিছুই না। তরমুজ খাওয়া বাদ দিয়ে দেবো। ছোট আকারের তরমুজ ৪০০ টাকা হয় কী করে? ব্যবসায়ীরা জুলুম শুরু করে দিয়েছে।'

তরমুজ ব্যবসায়ী মুনাফ মিজি বলেন, 'আমাদের বেশি দাম দিয়ে আড়ত থেকে তরমুজ কিনে আনতে হয়। এরপরও বিভিন্ন খরচ আছে। বাড়িয়ে না বিক্রি করলে আমাদের পোষাবে কী করে?'

এ বিষয়ে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে আমাদের অভিযান পরিচালনা হচ্ছে। এরইমধ্যে শহরের বিভিন্ন স্থানে ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। যেখানে অভিযোগ থাকবে, সেখানেই অভিযান চালানো হবে।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()