ফলদিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা
গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো লিচু। তবে এখনো পরিপূর্ণ লাল হয়নি। তারপরও ভালো দাম পেতে বাজারে লিচু তোলা শুরু করেছেন চাষি, বাগানি ও ব্যবসায়ীরা। দিনাজপুর শহরের লিচুর সবচেয়ে বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে লিচু বিক্রি হতে দেখা গেছে।












