সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

গাছে উঠে প্রাণ গেলো বৃদ্ধের

আম পাড়তে গিয়ে গাছে উঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. ইসমাঈল (৫৫) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ফল

আম পাড়তে গিয়ে গাছে উঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. ইসমাঈল (৫৫) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) সকালে ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ এলাকার তেমুহনীতে এ ঘটনা ঘটে। বিকেলে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মো. ইসমাঈল সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের মোক্তার বাড়ির মো. মোস্তফার ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা বৃদ্ধের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মৃত ইসমাঈলের ভাই নুর আলম জানান, সকাল সাড়ে ৯টার দিকে তার ভাই স্থানীয় দোকানি আজিজুল হকের গাছে আম পাড়তে ওঠেন। এক পর্যায়ে গাছের ওপরে থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এসময় তিনি গাছেই আটকে ছিলেন। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা গাছ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার আরাফাত হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মো. ইসমাঈল নামে লোকটির মৃত্যু হয়।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, ওই গ্রামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। গাছে আম পাড়তে গিয়ে তিনি মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

পুকুরপাড়ের মাচায় হলুদ-কালো তরমুজ: সোনারগাঁয়ে এক লাখ খরচে চার লাখ লাভের আশা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গৌরবরদী গ্রামের কৃষক রমজান আলী সাত বিঘা জমিতে মাচা তৈরি করে অসময়ের কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন; পুকুরে মাছ আর পাড়ে করলা-লাউ চাষ মিলিয়ে মাসে গড়ে প্রায় ৫০ হাজার টাকা আয় তাঁর।

কৃষি সময়২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

তাপপ্রবাহ-খরায় ফ্রান্সের ওয়াইন উৎপাদন ৭০ বছরের সর্বনিম্নের পথে, বোর্দোয় উঠছে আঙুরবাগান

ফরাসি কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে ২০২৬ সালে টানা তৃতীয় বছর উৎপাদন কমছে; বারগান্ডিতে স্বাভাবিকের অর্ধেক ফলন, ১৪ আগস্টে ইতিহাসের আগাম আঙুর সংগ্রহ, আর চাহিদা কমায় হেক্টরপ্রতি ৪ হাজার ইউরো সহায়তায় বাগান তুলে ফেলছেন চাষিরা।

অর্থসূচক২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

সেপ্টেম্বরেও গাছে আম: সাপাহারের ৭৫ বিঘার বাগানে গৌরমতি-কাটিমনে ৬৩ লাখ টাকার আশা

নওগাঁর সাপাহারে সোহেল রানার বরেন্দ্র এগ্রো বাগানে ১,৮০০ গৌরমতি ও ১,৭০০ কাটিমন গাছে অসময়ের আম ঝুলছে; মণপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()