সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

চট্টগ্রামের দুই পশুর হাটে হবে ক্যাশলেস লেনদেন

চট্টগ্রামে কোরবানির দুই পশুর হাটের লেনদেনকে ক্যাশলেস করার ব্যাপারে একসঙ্গে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাংলাদেশ ব্যাংক।

লাইভস্টক

চট্টগ্রামে কোরবানির দুই পশুর হাটের লেনদেনকে ক্যাশলেস করার ব্যাপারে একসঙ্গে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৩ মে) চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর কাছে এ সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। এবছর সাগরিকা গরুর বাজার এবং নুর নগর হাউজিং গরুর হাটে ডিজিটাল লেনদেন বুথ থাকবে।

প্রতিনিধি দলটি জানায়, কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে নগদ লেনদেনের ঝুঁকি নিরসনে এবং সরকারের স্মার্ট বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২টি কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন

সভায় মেয়র বলেন, প্রধানমন্ত্রী যে ক্যাশলেস বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রামকে স্মার্ট নগরীতে পরিণত করার কাজ চলমান। এক্ষেত্রে এ ধরনের ডিজিটাল সেবার উদ্যোগ চট্টগ্রামের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার সুফল ঘরে তুলতে সহায়তা করবে। হাটে ডিজিটাল লেনদেন বুথ চালুর বিষয়ে ভূমি ও বিদ্যুৎসেবা প্রদানের আশ্বাস দেন মেয়র। এ দুটি বুথে এটিএম মেশিন, মোবাইলে আর্থিক লেনদেন সেবা, ডিজিটাল ব্যাংকিং ইত্যাদির সুবিধা উপভোগ করবেন কোরবানির হাটের ক্রেতা-বিক্রেতারা।

এর আগে ২০২৩ সালে প্রথমবারের মত চট্টগ্রামের দুই পশুর হাটে ক্যাশলেস লেনদেনের ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম সিটি করপোরেশন। কিন্তু প্রথমবার ওই আয়োজনে ক্যাশলেস সেবার যে সব প্রতিশ্রুতি ছিলো তার কিছুই বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ছিলো অনেকের।

এএজেড/এসআইটি/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

টনপ্রতি ৫৪০ ডলারের রেশন: অস্ট্রেলিয়ার ফিডলটে ১০০ দিনের গরুতে মাথাপিছু ১৭০ ডলার লোকসান

বিফ সেন্ট্রালের সর্বশেষ ১০০ দিনের গ্রেইনফেড ট্রেডিং বাজেটে কুইন্সল্যান্ডের ডার্লিং ডাউন্সের কাস্টম ফিডলটে এ সপ্তাহে ঢোকা ৪৫০ কেজির একটি ফিডার বাছুরে লোকসান ১৭০ ডলার—ফিডার ৫২০ সেন্ট/কেজি, রেশন ১৫ বছরের সর্বোচ্চের কাছে টনপ্রতি ৫৪০ ডলার, আর ব্রেকইভেন ৯২৬ সেন্টের বিপরীতে ফরোয়ার্ড চুক্তি ৮৭৫ সেন্ট/কেজি।

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

গরু কিনে লাভ হবে কি না—উত্তর আয়ারল্যান্ডের খামারিদের জন্য চারটি হিসাবযন্ত্র আনল সিএএফআরই

উত্তর আয়ারল্যান্ডের কলেজ অব এগ্রিকালচার, ফুড অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজ (CAFRE) অনলাইনে চারটি ক্যালকুলেটর চালু করেছে—স্বল্পমেয়াদি ফিনিশিং, বাছুর থেকে মাংস, ষাঁড়ের মাংস আর ‘রাখব না বেচব’—যাতে খামারি নিজের ক্রয়মূল্য, খাদ্যব্যয় ও মাংসের দামের হিসাব বসিয়ে গরুপ্রতি ও দিনপ্রতি মার্জিন আগেই দেখে নিতে

Agriland২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

দেউলিয়া টুইডডেলস কিনে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় মৌমাছি পালক হলো এগমন্ট হানি

নিউ প্লিমাথের মানুকা মধু রপ্তানিকারক এগমন্ট হানি (Egmont Honey) ১৮ সেপ্টেম্বর তাইহাপের ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মৌমাছি পালন ব্যবসা টুইডডেলস হানির ক্রয় চূড়ান্ত করেছে; তাদের মৌচাক দাঁড়াল ২২ হাজারের বেশি—যখন দেশে নিবন্ধিত মৌচাক ২০১৯-এর ৯ লাখ ১৮ হাজার থেকে নেমে ৪ লাখ ৯০ হাজারের নিচে, আর কাঁচা মানুকা মধুর

Rural News Group২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()