মৎস্যমৌসুমের শুরুতেই জেলেদের জালে আটকা পড়ছে ইলিশ
কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর সেই মাছটা যদি হয় ইলিশ তা হলে তো কথায় নেই। ভোজনরসিক বাঙালিরা সারা বছর অপেক্ষায় থাকে যে কবে দেখা মিলবে রুপালি ইলিশের। শুধু তাই নয় ইলিশের নাম শুনলেই বাঙালির জিভে জল চলে আসে।












