পরিবেশমিরসরাইয়ে লোকালয়ে অজগর, পরে অবমুক্ত
চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে অজগর সাপ পাওয়া গেছে। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে একটি বাড়ির আঙিনায় দেখা মেলে সাপটির। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যায়। যা অবমুক্ত করা হয় মহামায়া ইকোপার্কের বনে।












