সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৬%বাতাস ৬ কিমি/ঘ

লিভারে জমে থাকা দূষিত পদার্থ পরিষ্কার করে যেসব ফল

শরীরের গুরুত্বপূর্ণ এক অঙ্গ হলো লিভার বা যকৃত। লিভারের পাচক রস আমাদের পেটের খাবার হজম করতে সাহায্য করে। তবে লিভারের মধ্যে ফ্য়াট জমতে শুরু করলে পাচক রস ঠিকমতো ক্ষরিত হয় না। ফলে খাবারগুলোও সঠিকভাবে হজম হয় না।

শরীরের গুরুত্বপূর্ণ এক অঙ্গ হলো লিভার বা যকৃত। লিভারের পাচক রস আমাদের পেটের খাবার হজম করতে সাহায্য করে। তবে লিভারের মধ্যে ফ্য়াট জমতে শুরু করলে পাচক রস ঠিকমতো ক্ষরিত হয় না। ফলে খাবারগুলোও সঠিকভাবে হজম হয় না।

ফ্যাটি লিভার ছাড়াও বর্তমানে লিভারের নানা ধরনের অসুখে ভুগছেন অনেকেই। ফলে লিভার নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। তবে ফ্যাটি লিভার হোক বা না হোক, লিভারের মধ্যে বিষাক্ত পদার্থ বা টক্সিন জমতে পারে যে কোনো সময়। এই টক্সিন লিভারের কার্যক্ষমতাকে কমিয়ে দেয়।

এক্ষেত্রে কিছু ফল ও খাবার নিয়মিত খেলে লিভার থেকে টক্সিন বের হয়ে যায় ও লিভার আবারও সুস্থ হয়ে ওঠে।

আপেলে পেকটিন ফাইবার থাকে। এই ফাইবার লিভারের ক্ষতিকর টক্সিন ধুয়ে পরিষ্কা করে দেয়। ফলে লিভার আবার আগের মতো স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে।

কাঠবাদামের মধ্যে আর্জিনিন নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। এছাড়া থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই দুইয়ে মিলে লিভার থেকে সব টক্সিন বের করে দেয়।

আঙুরের মধ্য়ে একদিকে আয়েছে ভিটামিন সি, অন্য়দিকে অ্যান্টি অক্সিডেন্ট। এই দুই উপাদান মিলে লিভারের টক্সিন পরিষ্কার করে দেয়। পাশাপাশি এগুলো লিভারকে পাচক রস তৈরির জন্য উদ্দীপিত করে।

লেবু ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এছাড়া এতে এমন কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, যা লিভারের জন্য় উপকারী। লিভারে জমে থাকা টক্সিক পদার্থ দূর করতে সাহায্য করে লেবু।

পেঁপের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনের পাশাপাশি বেশ কিছু উৎসেচকও থাকে। এই উৎসেচকগুলো পেপটাইড উৎসেচকের গোত্রে পড়ে। অর্থাৎ এগুলো পাচক রসের সমগোত্রীয়।

ফলে লিভারের জন্য বেশ উপকারী এই পেঁপে ফল। কাঁচা পেঁপে রান্না করা পেঁপের তুলনায় বেশি উপকারী।

>> কফি>> সবুজ শাকসবজি>> রসুন>> গাজর>> আঙুর>> হলুদ ইত্যাদি।

সূত্র: এবিপি নিউজ

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
জৈব

প্রাকৃতিক কৃষিচর্চায় পাবনায় আট কৃষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা

নিরাপদ খাদ্য ও পরিবেশবান্ধব কৃষিতে অবদানের জন্য পাবনার আমিনপুরে বিকে ফাউন্ডেশন আটজন কৃষক ও প্রতিষ্ঠানকে অর্থ পুরস্কার ও ক্রেস্ট দিয়েছে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)