ফসলযশোরে ঝড়-শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ধানক্ষেত
যশোরে কালবৈশাখী ও আধাঘণ্টার শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলের এই ঝড়-বৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষকদের। মাঠে কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে গেছে। যে ক্ষেতের ধান কাটা হয়নি তার বেশিরভাগই ঝরে পড়েছে শিলার আঘাতে।












