মৎস্যশ্যামনগরে বাগদা চিংড়ির হ্যাচারিতে ভাঁজ করা যায় এমন সৌর প্যানেল, ২৫০ কিলোওয়াট
ওশান হ্যাচারিতে সাইমা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও জেনিক্সগ্রিন বাংলাদেশের প্রকল্পে মাসে ৬০-৭০ হাজার ইউনিট বিদ্যুৎ হবে; ট্যাংক শুকানোর সময় প্যানেল সরিয়ে রোদ ঢোকানো যাবে, বাড়তি বিদ্যুৎ যাবে গ্রিডে।

