বাংলাদেশবঙ্গবন্ধু সাফারি পার্কে ক্যানসার আক্রান্ত জিরাফের মৃত্যু
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে একটি জিরাফের মৃত্যু হয়েছে। গত ২০ অক্টোবর জিরাফটির মৃত্যু হলেও শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি প্রকাশ পায়। জিরাফটির মৃত্যুতে এখন এই পার্কে টিকে রয়েছে মাত্র দুটি জিরাফ। যার দুটিই মাদী (স্ত্রী) জিরাফ।












