সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩৩°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫১%বাতাস ৪ কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

ঘাসে অতিরিক্ত নাইট্রেট-ব্যাকটেরিয়ার সংক্রমণে ১১ জেব্রার মৃত্যু

ঘাসে অতিরিক্ত নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যু হয়েছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে বলে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

ঘাসে অতিরিক্ত নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যু হয়েছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে বলে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দায়ীদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ ও বনমন্ত্রী।

তিনি বলেন, ঘাসে অতিরিক্ত নাইট্রেটের প্রভাব ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে সবগুলো জেব্রার মৃত্যু ঘটেছে বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। বিষয়টি হচ্ছে, যে ঘাস দেওয়া হয় সেটার মধ্যে অতিরিক্ত নাইট্রেট পাওয়া গেছে। এ কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এর কারণেই জেব্রাগুলো মারা গেছে। সাধারণত ঘাসে ইউরিয়া সার দেওয়া হয়। এটা ছিঁটানোর সঙ্গে সঙ্গে পশুকে খেতে দিলে এমন হতে পারে। দেওয়ার একটি সময় আছে। তিন, চার বা ছয় সপ্তাহ পরে ঘাস দেওয়া হলে পশু আক্রান্ত হয় না। এক বা দু সপ্তাহের মধ্যে দেওয়া হলে এটা হতে পারে।

জেব্রা পালনের সঙ্গে জড়িত দায়িত্বশীলদের সবারই গাফিলতি পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রথমদিকের তিনটি জেব্রার মৃত্যু ধামাচাপা দেওয়া এবং আঘাতজনিত কারণ প্রতিষ্ঠা করতে মৃত তিনটি জেব্রার পেট ধারালো কিছু দ্বারা কাটা হয়েছে মর্মে কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। কে বা কারা ওই মৃত তিনটি জেব্রার পেট কেটেছে, তা উদঘাটন করার জন্য নিবিড় তদন্তের প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে দায়ী কর্মকর্তা-কর্মচারীদের কোনো নির্দিষ্ট সংখ্যা জানাননি মন্ত্রী।

তিনি বলেন, কর্তব্যরত ভেটেরিনারি অফিসারের চাহিদা মোতাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাফারি পার্ক মেডিক্যাল বোর্ডের সভা আহ্বান করবেন মর্মে বিধান থাকা সত্ত্বেও এতগুলো জেব্রার অস্বাভাবিক মৃত্যুর পরও জরুরিভিত্তিতে মেডিক্যাল বোর্ডের সভা আহ্বান করা হয়নি, যা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বহীনতার শামিল। কোনো প্রাণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জিডি করার প্রচলন থাকলেও এক্ষেত্রে থানায় কোনো জিডি করা হয়নি, যা রহস্যজনক।

'পরিবেশ মন্ত্রণালয়ের সচিব গত ২২ জানুয়ারি সাফারি পার্ক পরিদর্শন করেন। সেদিন পর্যন্ত ৮টি জেব্রা মারা গেলেও প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভেটেরিনারি কর্মকর্তা বা কর্মরত অন্য কেউ জেব্রার মৃত্যুর ঘটনাটি সচিবকে অবহিত করেননি। এতে প্রতীয়মান হয় প্রথম থেকেই জেব্রা মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। বিষয়টি অস্বাভাবিক, অগ্রহণযোগ্য ও সরকারি কর্মচারী আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, যা দায়িত্ব অবহেলার শামিল।'

তদন্ত কমিটি প্রতিবেদনে সাফারি পার্কের উন্নয়নে ২৪টি সুপারিশ করেছে জানিয়ে শাহাব উদ্দিন বলেন, এগুলোর মধ্যে ১১টি স্বল্পমেয়াদি, ৪টি মধ্যমেয়াদি এবং ৯টি দীর্ঘমেয়াদি সুপারিশ। এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

আরএমএম/এমএইচআর/এএসএম/ইএ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)