ফলবাজারে অপরিপক্ব তরমুজ, তাও কেজি ৮০ টাকা
ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ। খুচরা বাজারে এই ফলের দাম এখন প্রতিকেজি ৮০ টাকা। যা অন্যান্য বছরে এ সময়ে ৫০-৫৫ টাকার মধ্যে পাওয়া যেত। আর ভরা মৌসুমে দাম ৪০ টাকার মধ্যে থাকে। অর্থাৎ, এখন রোজার কারণে তরমুজের দাম অস্বাভাবিক।












