মৎস্যসরবরাহ বাড়লেও ইলিশের দামে আগুন
মৌসুমের শেষ সময়ে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। তবে প্রভাব পড়েনি দামে। চড়া দামে বিক্রি হচ্ছে সুস্বাদু ইলিশ। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের চাহিদার বিপরীতে সরবরাহ কম। এজন্য দাম চড়া।












