ফলদেশি ফলের বিক্রি বেশি, দাম কমেছে আমদানিকৃত ফলের
মৌসুমী ফলের চাহিদা ও সরবরাহ বেশি থাকায় দাম ও বিক্রি কমছে আমদানিকৃত ফলের। এলাকাভেদে এসব ফলের দাম কমেছে কেজিপ্রতি প্রায় ২০ থেকে ৩০ টাকা।
ফলমৌসুমী ফলের চাহিদা ও সরবরাহ বেশি থাকায় দাম ও বিক্রি কমছে আমদানিকৃত ফলের। এলাকাভেদে এসব ফলের দাম কমেছে কেজিপ্রতি প্রায় ২০ থেকে ৩০ টাকা।
লাইভস্টকঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে হঠাৎ বেড়েছে খড়ের দাম। গরুর অন্যতম প্রধান খাদ্য এই খড়ের দাম অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন দ্বিগুণের বেশি। এছাড়া বৃষ্টির অজুহাতে ঘাসের দামও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খামারিরা।
এগ্রোবিজচলমান গরমে ডাবের চাহিদা বেড়েছে সারাদেশে। তবে অন্যান্য জেলার চেয়ে ভোলার ডাবের চাহিদা বেশি। তাই ভোলার কৃষকদের ডাব বিভিন্ন হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানীসহ সারাদেশে। এরমধ্যে সব চেয়ে বেশি পরিমাণ ডাবই চলে যায় ঢাকার বিভিন্ন পাইকারি আড়তে।
ফলপবিত্র রমজানে চাহিদা থাকায় বিগত কয়েকবছর ধরে বেশ আগে আগেই বাজারে চলে আসছে তরমুজ। ফলে সাধারণত মূল মৌসুমে বাজারে তরমুজের সরবারহ কমে আসে। এ সুযোগ কাজে লাগিয়ে এখন পাইকারি ও খুচরা- দুই বাজারেই বেড়েছে রসালো এ ফলের দাম।
এগ্রোবিজসেচযন্ত্রের জ্বালানি ডিজেল ও বিদ্যুতের দামের পাশাপাশি বেড়েছে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি। এতে করে বোরো ধান চাষে খরচও বাড়ছে। এবার গাইবান্ধায় বোরো ধান চাষে প্রতি বিঘা জমিতে বাড়তি প্রায় ৬ হাজার টাকা খরচ হচ্ছে বলে জানান কৃষকরা।
ফলশুল্ক বাড়ার প্রভাবে ফেনীতে বিদেশি ফলের দাম বেড়ে গেছে। প্রতি কেজিতে দাম বেড়েছে প্রায় ৩০ টাকা। আমদানি করা ছয় ধরনের ফলে দাম বেড়েছে।
মৎস্যময়মনসিংহের বাজারে কমেছে জাতীয় মাছ ইলিশের দাম। তবে নেই ক্রেতা। দিনভর বসে থেকেও আশানুরূপ ক্রেতা না পাওয়ায় হতাশ বিক্রেতারা।
শাকসবজিনওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের কৃষক আজিজুল হক চলতি মৌসুমে ১০ কাঠা জমিতে ফুলকপি চাষ করেছিলেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ডাক্তারের মোড়ে ২০০ পিস ফুলকপি ভ্যানযোগে বিক্রি করতে আসেন তিনি। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর এসব ফুলকপি মাত্র ৪০০ টাকায় বিক্রি কর
মৎস্যএক সপ্তাহ ধরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ কমেছে। কেজিপ্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৮০০ টাকা। শীতে নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।
এগ্রোবিজদেশের বাজারে দাম স্বাভাবিক ও চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় ভারত থেকে দীর্ঘ ১৯ মাস পর আমদানি শুরু করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। এতে খুচরা বাজারে দাম না কমলেও স্থিতিশীল রয়েছে বলে জানিছেন ব্যবসায়ীরা।
শাকসবজিদেশে আলু উৎপাদনকারী তৃতীয় জেলা হিসেবে পরিচিত জয়পুরহাট। এবার সেই জেলাতেই আলুচাষ করতে গিয়ে বীজ নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। নির্ধারিত দামের চেয়ে মণপ্রতি আলুর প্রকারভেদে ৬শ থেকে ১ হাজার টাকা বেশি দামে বীজ বিক্রি করছেন সিন্ডিকেট ব্যবসায়ীরা। শুধু আলুই নয়, সারও বেশি দামে বিক্রি করছেন এসব ব্যবসায়ীরা। এতে
মৎস্যইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে। রোববার (৩ নভেম্বর) দিনগত মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে আবারও ইলিশসহ সব ধরনের মাছ ধরা শুরু করেছেন জেলেরা। ইলিশ ধরা শুরু হওয়ায় ফের জমে উঠেছে নদীপাড়ের আড়তগুলো।
মৎস্যভারতে রপ্তানির খবরে ঢাকার বাজারে ইলিশের দাম কেজিতে বেড়েছে ২০০ টাকা। চলতি মৌসুমের শুরু থেকেই ইলিশের দাম ছিল চড়া। এরমধ্যে নতুন করে দাম বাড়ার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ।