ফলনড়াইলের একটি গ্রাম থেকে ২ কোটি টাকার লিচু বিক্রি
নড়াইল জেলার লিচু চাষিরা তেমন সাফল্য অর্জন করতে না পারলেও সদরের পংকবিলা গ্রামের চিত্র ভিন্ন। এ গ্রামের লিচুর ইতিহাস শত বছরের। ব্রিটিশ আমল থেকেই এখানকার কৃষকেরা লিচু চাষ করেন। চলতি মৌসুমে ভালো ফলন ও দাম পেয়ে খুশি তারা। বিষমুক্ত এসব লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্তত ২০টি জেলায়।












