মৎস্যবর্ষাকালে মাছ ধরার সঙ্গী চাঁই
বর্ষার আগমনে আকাশ যখন মেঘে ঢেকে যায়, মাঠ-ঘাট পানিতে প্লাবিত হয়; তখন জেগে ওঠে গ্রামীণ জীবনের হাজারো অনুষঙ্গ। তারই একটি জীবন্ত নিদর্শন হলো চাঁই। বাঁশ দিয়ে তৈরি একধরনের মাছ ধরার ফাঁদ, যা বর্ষার জলে হয়ে ওঠে গ্রামীণ জীবনের সঙ্গী।












