সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

বর্ষায় স্বাদ নিন ইলিশ খিচুড়ির

ইলিশ খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এর স্বাদে মুগ্ধ বাঙালি। এক ইলিশ দিয়ে বাহারি পদ রান্না করা যায়। কেউ পছন্দ করেন ইলিশ ভুনা, কেউ ঝোল, কেউ আবার ইলিশ মাছ ভাজা খান।

মৎস্য

ইলিশ খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এর স্বাদে মুগ্ধ বাঙালি। এক ইলিশ দিয়ে বাহারি পদ রান্না করা যায়। কেউ পছন্দ করেন ইলিশ ভুনা, কেউ ঝোল, কেউ আবার ইলিশ মাছ ভাজা খান।

ইলিশের বিভিন্ন পদের ভিড়ে স্বাদ নিতে পারেন ইলিশ খিচুড়ির। এখনই উপযুক্ত সময় ইলিশ খিচুড়ি খাওয়ার। তাই আর দেরি না করে ঘরেই খুব কম সময়ে তৈরি করে নিন জিভে জল আনা ইলিশ খিচুড়ি।

উপকরণ

১. পোলাওর চাল ৫০০ গ্রাম২. মসুর ও মুগডাল মিলিয়ে ৪০ গ্রাম৩. ইলিশ মাছ ৪ পিস৪. পেঁয়াজ মিহি করে কাটা আধা বাটি৫. রসুন বাটা ১ চা চামচ৬. কাঁচা মরিচ ৮-১০টি৭. লবণ স্বাদ অনুযায়ী৮. তেজপাতা ২টি৯. রসুন কুচি ১ টেবিল চামচ১০. আদা কুচি ২ টেবিল চামচ১১. পেঁয়াজ মোটা করে কাটা ১ বাটি১২. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ১৩. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ১৪. জিরা গুঁড়া ১ চা চামচ১৫. সরিষার তেল ও১৬. পানি পরিমাণমতো।

আরও পড়ুন

বৃষ্টির বিকেলে স্বাদ নিন চিংড়ি পেঁয়াজুরগরম ভাতে পাতে রাখুন কাশ্মীরি ইলিশ

পদ্ধতি

প্রথমে চাল ও ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নিন। একটি পাতিলে তেল গরম করে পেঁয়াজ দিন। এরপর একে একে কুচি করা মসলা দিয়ে নেড়ে নিন।

তারপর দিয়ে দিন গুঁড়া মসলা ও স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মসলা কষিয়ে নিন। তারপর চাল ও ডাল দিয়ে ভালো করে ভেজে নিন। এবার পরিমাণমতো গরম পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন।

অন্যদিকে একটি প্যানে সরিষার তেল গরম করে নিন। এরপর ইলিশ মাছের টুকরার সঙ্গে বাটা ও গুঁড়া মসলা, কাঁচা মরিচ ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাখা মাখা করে রান্না করে নিন ইলিশ মাছ।

তারপর খিচুড়ি রান্না হয়ে এলে অর্ধেক খিচুড়ি তুলে নিয়ে রান্না করা মাছ বিছিয়ে দিন। তার উপরে আবার বাকি খিচুড়ি দিয়ে ঢেকে দিন। তারপর ১০ মিনিট চুলায় রেখে রান্না করে গরম গরম পরিবেশন করুন ইলিশ খিচুড়ি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()