সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

বর্ষাকালে মাছ ধরার সঙ্গী চাঁই

বর্ষার আগমনে আকাশ যখন মেঘে ঢেকে যায়, মাঠ-ঘাট পানিতে প্লাবিত হয়; তখন জেগে ওঠে গ্রামীণ জীবনের হাজারো অনুষঙ্গ। তারই একটি জীবন্ত নিদর্শন হলো চাঁই। বাঁশ দিয়ে তৈরি একধরনের মাছ ধরার ফাঁদ, যা বর্ষার জলে হয়ে ওঠে গ্রামীণ জীবনের সঙ্গী।

মৎস্য

বর্ষার আগমনে আকাশ যখন মেঘে ঢেকে যায়, মাঠ-ঘাট পানিতে প্লাবিত হয়; তখন জেগে ওঠে গ্রামীণ জীবনের হাজারো অনুষঙ্গ। তারই একটি জীবন্ত নিদর্শন হলো চাঁই। বাঁশ দিয়ে তৈরি একধরনের মাছ ধরার ফাঁদ, যা বর্ষার জলে হয়ে ওঠে গ্রামীণ জীবনের সঙ্গী।

চাঁই শুধু মাছ ধরার উপকরণ নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের‌ও প্রতীক। খাল-বিল, ধানক্ষেত কিংবা নদীর তীরে স্থাপন করা এই ফাঁদে ধরা পড়ে জলজ জীবনের স্বাদ। ধৈর্য, কৌশল আর সময়ের অপেক্ষায় চাঁই হয়ে ওঠে এক অনন্য গ্রামীণ চিত্র।

দেশের বিভিন্ন অঞ্চলে চাঁইয়ের রয়েছে ভিন্ন নাম ও গঠন। সিলেট অঞ্চলে একে 'কুই' ডাকা হয়। কোথাও আবার বলা হয় 'বইচনা'। আকারে বড় এবং চিংড়ি ধরার উপযোগী। জমির আইল কেটে কিংবা নদীর তীরে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে বসানো হয় এটি। বর্ষার নতুন জলে ভেসে আসা কৈ, শিং, বাইম, বড় চিংড়ি এতে আটকে পড়ে সহজেই।

চাঁই তৈরি নিছক কারিগরি কাজ নয়, এটি একধরনের সৃজনশীল শিল্প। নারায়ণগঞ্জের সোনারগাঁ, সাহাপুর, সাতভাইয়াপাড়া ও রামগঞ্জ গ্রামের শতাধিক পরিবারের বেশি এ শিল্পের সঙ্গে জড়িত। গ্রামের নারীরা গৃহস্থালির কাজ সামলে ঘরে বসে চাঁই তৈরি করেন। যা তাদের আত্মনির্ভরতা ও পরিবারে বাড়তি আয় নিশ্চিত করে।

একটি মুলি বাঁশ থেকে সাধারণত চারটি ছোট চাঁই এবং মোটা বাঁশ থেকে প্রায় ২৫টি চাঁই তৈরি করা যায়। বাঁশ চিরে শুকিয়ে নিয়ে সূক্ষ্মভাবে বাঁধাই করে গড়ে তোলা হয় ফাঁদ। এর ভেতরে তৈরি করা হয় এক বা একাধিক খোপ, যাতে একবার মাছ ঢুকলে আর বের হতে না পারে।

চাঁইয়ের রয়েছে নানা ধরন। যেমন- ঘুনি চাঁই, কইয়া চাঁই, বড় মাছের চাঁই, জিহ্বা চাঁই, গুটি চাঁই ইত্যাদি। প্রতিটি চাঁই নির্দিষ্ট আকার, গঠন ও কাঠামো অনুযায়ী প্রস্তুত হয়। যাতে নির্দিষ্ট প্রজাতির মাছ সহজে ধরা পড়ে। ফাঁদের ভেতরে টোপ হিসেবে দেওয়া হয় রান্না করা ভাত, ধানের কুঁড়া কিংবা ঝিনুক-শামুক ভাঙা অংশ। যেন খাবারের গন্ধে মাছ আকৃষ্ট হয়ে ফাঁদে ঢোকে এবং আটকা পড়ে।

বর্ষা এলেই শুরু হয় চাঁই বসানোর উৎসব। গ্রামের ছেলে-বুড়ো, তরুণ-তরুণীরা দল বেঁধে খাল-বিলে চাঁই বসিয়ে আসেন। কুয়াশায় মোড়া ভোরবেলায় চাঁই টেনে তুললে ভেতরে ধরা পড়া মাছের ঝলকানিতে আনন্দ জাগে। এটি শুধুই মাছ ধরার বিষয় নয় বরং প্রকৃতির সঙ্গে মানুষের সরাসরি মেলবন্ধনের এক নিদর্শন।

যান্ত্রিক জীবনে চাঁই আজ কিছুটা হারিয়ে গেলেও দেশের বহু অঞ্চলে এটি এখনো বেঁচে আছে ঐতিহ্য হয়ে। রাষ্ট্রীয়ভাবে প্রশিক্ষণ, কাঁচামালের সহজলভ্যতা ও বিপণনের সুযোগ তৈরি হলে এটি সম্ভাবনাময় ক্ষুদ্র শিল্প হিসেবে গড়ে উঠতে পারে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ এ শিল্পকে নারী উন্নয়নের উপযুক্ত ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা দিতে পারে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()