সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

মাছ চাষের আগে পুকুর প্রস্তুত করবেন যেভাবে

মাছ চাষ আমাদের কৃষি আয়ের অন্যতম উৎস। তাই পোনা মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুত করে নিতে হবে। নতুন পুকুর না হলে পুরোনো পুকুরই প্রস্তুত করে নেওয়া যায়। প্রস্তুতির কাজটি পর্যায়ক্রমে করতে হবে। আসুন জেনে নিই, মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুতির পদ্ধতি।

মৎস্য

মাছ চাষ আমাদের কৃষি আয়ের অন্যতম উৎস। তাই পোনা মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুত করে নিতে হবে। নতুন পুকুর না হলে পুরোনো পুকুরই প্রস্তুত করে নেওয়া যায়। প্রস্তুতির কাজটি পর্যায়ক্রমে করতে হবে। আসুন জেনে নিই, মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুতির পদ্ধতি।

১. জলজ আগাছা, কচুরিপানা, কলমিলতা, হেলেঞ্চা শেকড়সহ তুলে ফেলতে হবে।২. রাক্ষুসে মাছ এবং অবাঞ্ছিত মাছ সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে হবে।৩. প্রতি শতকে ১ কেজি হারে চুন ছিটিয়ে দিতে হবে।৪. পুকুরে পানি থাকলে ড্রামে বা বালতিতে গুলে ঠান্ডা করে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে।৫. মাটি ও পানির গুণাগুণ বিবেচনায় রেখে চুন দেওয়ার এক সপ্তাহ পর জৈবসার দিতে হবে।৬. পুকুর শুকনো হলে পুকুরে সার, চুন, গোবর ছিটিয়ে লাঙল দিয়ে চাষ করে পানি ঢোকাতে হবে।৭. পোনা মজুতের আগে পুকুরে ক্ষতিকর পোকামাকড় থাকলে মেরে ফেলতে হবে।৮. পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য জন্মালে পোনা মজুত করতে হবে। ৯. পোনার আকার ৮-১২ সেন্টিমিটার হতে হবে।১০. নিয়মমতো পুকুরে পোনা ছাড়তে হবে।

আরও পড়ুন

১১. পোনা হাড়ি বা পলিথিন ব্যাগে আনলে মুখ খোলার আগে পুকুরের পানিতে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।১২. ব্যাগের মুখ খুলে অল্প করে ব্যাগের পানি পুকুরে এবং পুকুরের পানি ব্যাগে ভরতে হবে।১৩. ব্যাগের পানি ও পুকুরের পানির তাপমাত্রা যখন সমান হবে; তখন পাত্র বা ব্যাগের মুখ আধা পানিতে ডুবিয়ে কাত করে সব পোনা পুকুরে ছেড়ে দিতে হবে। ১৪. সকাল এবং বিকালই পোনা ছাড়ার উত্তম সময়।১৫. সকাল ১০টা এবং বিকেল ৩টায় খৈল, কুঁড়া, ভুসি ইত্যাদি সম্পূরক খাবার সরবরাহ করতে হবে।১৬. রোগ প্রতিরোধী মাছের পোনা চাষ করতে হবে।১৭. সঠিক সংখ্যায় পোনা মজুত করতে হবে।১৮. পোনা ছাড়ার আগে পোনা রোগে আক্রান্ত কি না, তা নিশ্চিত করতে হবে।১৯. পুকুরে পর্যাপ্ত সূর্যের আলোর ব্যবস্থা করতে হবে।২০. প্রতি ৩-৪ বছর পরপর পুকুর একদম শুকিয়ে ফেলতে হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()