পরিবেশছবিতে দেখা যাবে ৪০ প্রজাতির পাহাড়ি পাখি
সবুজ বনানী ও উপত্যকা ঘেরা অনিন্দ্য সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। নানা প্রজাতির পশু-পাখির নিশ্চিন্ত আবাস ছিল পাহাড়। দিগন্তব্যাপী পাহাড়ের ভাঁজগুলোও উচ্ছ্বসিত হতো পাখির কলতানে। যে সবুজ অরণ্য ছিল পাখিদের অভয়ারণ্য, আজ শিকারীদের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে সেসব পাখির সংসার।












