মৎস্য‘ডেরকা’ পুকুরে প্রথম এলো পরিযায়ী পাখি, মুগ্ধ গ্রামবাসী
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বান্দিগড় ডেরকা পাড়ায় অবস্থিত ডেরকা পুকুর। আয়তন মাত্র শূন্য দশমিক ৮৩ একর। মূলত পুকুরটি ডেরকা মাছের জন্য বিখ্যাত। তবে এবারের শীতে পরিযায়ী পাখির বিচরণ ও কিচিরমিচির শব্দে মুগ্ধ করেছে গ্রামবাসীকে। আশপাশে বড় বড় পুকুর থাকলেও পরিযায়ী পাখিরা ডেরকা পুকুরকেই বেছে নিয়েছে












