চাঁপাইনবাবগঞ্জে পরিপক্ব হলেই পাড়া যাবে আম
'আমের রাজধানী' খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করেনি স্থানীয় প্রশাসন। এতে বিভিন্ন জাতের আম পরিপক্ব হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন চাষিরা।
'আমের রাজধানী' খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করেনি স্থানীয় প্রশাসন। এতে বিভিন্ন জাতের আম পরিপক্ব হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন চাষিরা।
নাটোরে ১৫ মে থেকে আম-লিচু সংগ্রহ শুরু হচ্ছে। এদিন গাছ থেকে গুটি আমপাড়া হবে। এরপর পর্যায়ক্রমে সংগ্রহ হবে অন্যান্য আম।
মেহেরপুরে বোম্বাই ও স্থানীয় জাতের আম সংগ্রহ এবং বাজারজাত শুরু হচ্ছে ১৫ মে থেকে। আর ২২ মে থেকে শুরু হবে হিমসাগর সংগ্রহ। এছাড়া ল্যাংড়া ৭ জুন, মল্লিকা ১০ জুন, আম্রপালি ১৭ জুন ও ফজলি ২৩ জুন সংগ্রহ এবং বাজারজাত করতে হবে।
মো: তাইফ আলী
চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি (ম্যাঙ্গো ক্যালেন্ডার) ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে হতে গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁয় গত দুই দশকে বাড়ছে আম বাগানের পরিসর। গত বছর দেশের মধ্যে সর্বোচ্চ আম উৎপাদন হয় উত্তরের এ জেলায়। চলতি মৌসুমে সাড়ে ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।
মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম দেশের অন্য এলাকার তুলনায় আগে পরিপক্ব হয়। ফলে আমের ভালো দাম পান এই অঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করার সময় ট্রাকভর্তি গোবিন্দভোগ আম জব্দ করা হয়েছে। পরে সেগুলো নষ্ট করে ফেলা হয়।
বাজারে এসে গেছে কাঁচা আম। কেউ খাচ্ছেন লবণ-মরিচে ডলে, কেউ দিচ্ছেন ডালে। বৈয়ম ভরে আচার হয়ে সেসব সারা বছরের জন্য ঘরে ঢুকবে কারও কারও। কিন্তু তরকারি খেয়ে দেখবেন না? কাঁচা আম ও কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন। দক্ষিণ ভারতীয় এ রেসিপি একবার চেখে যদি ভালো লাগে, দেখবেন এটা আপনার হয়ে যাবে।
বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্য এখন ৫৫টি। এর মধ্যে নতুন করে সনদ পেয়েছে ২৪টি।
গাছ থেকে আম পাড়া ও বাজারজাত করার জন্য আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের আমের কদর আছে দেশ বিদেশে। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে এখানকার আম দেশের অন্য এলাকার তুলনায় অগ্রিম পরিপক্ব হয়। আগে বাজারে ওঠার কারণে বেশি দামে বিক্রিও হয় এই আম।
ফলচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামের রফিকুল ইসলাম ২০১২ সালে বারোমাসি আমের চাষ শুরু করেন; ২০২৫ সালের এপ্রিলে তিনি জাগো নিউজকে জানান, তার আম বাগান তখন প্রায় ৮০০ বিঘার।