লাইভস্টকপশুর হাটে যাওয়ার আগে জেনে নিন করণীয়-বর্জনীয়
কোরবানির ঈদ সামনে এলেই দেশের বিভিন্ন পশুর হাট জমে ওঠে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে। কেউ পরিবার নিয়ে যাচ্ছেন পছন্দের গরু কিনতে, কেউ আবার বাজেটের মধ্যে ভালো ছাগল বা ভেড়া খুঁজছেন। তবে আনন্দের এই কেনাকাটায় অনেক সময় অসচেতনতা, তাড়াহুড়ো কিংবা ভুল সিদ্ধান্তের কারণে বিপাকে পড়তে হয় অনেককেই।












