মৎস্যঘাসি নদীর ইজারা নিয়ে মধ্যনগরে মৎস্যজীবী সমিতির অভিযোগ, ক্ষতি পাঁচ লাখ টাকার শঙ্কা
সুনামগঞ্জের মধ্যনগরে তিন বছরের জন্য ইজারা নেওয়া ঘাসি নদীর দ্বিতীয় খণ্ডের একটি অংশ দখলের চেষ্টা ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরে নেওয়ার অভিযোগ এনে ইউএনওর কাছে ই-মেইলে অভিযোগ দিয়েছে হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি।
