ফসলসেচের জন্য পাম্প অপারেটরের কাছে জিম্মি অর্ধশতাধিক আদিবাসী কৃষক
রাজশাহীর দেওপাড়া ইউনিয়নের পাম্প অপারেটরের কাছে জিম্মি অর্ধশতাধিক আদিবাসী কৃষক। দিনের পর দিন ঘুরতে হয়। তবে অতিরিক্ত অর্থ দিলে মেলে পানি। সঙ্গে রয়েছে শ্রেণি বৈষম্যের অভিযোগ। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলছে সুস্পষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
